ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বন্ধ মিল চালু শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি

বেসরকারি জুট মিল শ্রমিকদের খুলনা প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ৫-১-২০২২ দুপুর ৩:২৪

খুলনায় ব্যক্তি মালিকানাধীন মহসেন, জুট স্পিনার্স, এ্যাজাক্সসহ বন্ধ জুট মিল চালু ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার আংশিক চালুকৃত সোনালী জুট মিল পূর্ণাঙ্গরূপে চালু ও শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে আজ বুধবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।  

কর্মসূচি চলাকালে শ্রমিক নেতারা বলেন, মিল মালিকরা জুট মিল দেখিয়ে ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নেন। এরপর ওই টাকা অন্য খাতে ব্যায় করেন আর শ্রমিকরা তাদের গ্রাচুইটি, পিএফ এবং মুজুরির জন্য রাজপথে নামেন। এটা খুবই দুঃখজনক। সরকারি জুট মিল বন্ধ করার কিছুদিন পর সরকার শ্রমিকদের পাওনাদি এককালীন পরিশোধ করেছে অথচ বছরের পর বছর বেসরকারি জুট মিল মালিকরা তাদের কারখানা বন্ধ ও শ্রমিকের চূড়ান্ত পাওনা পরিশোধ না করেও বহালতবিয়তে রয়েছেন।

বন্ধ সকল বেসরকারি জুট মিল, শিরোমনি বিসিক শিল্প এলাকার হুগলী বিস্কুট কোং চালু ও শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। এছাড়া শ্রমিকদের নায্য দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি রোববার সকাল ১০টায় খুলনা-যশোর মহাসড়কের শিরোমনিতে রাজপথ অবরোধ কর্মসূচি সফল করার জন্য প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন শ্রমিক নেতারা।

বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল  শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল  শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেন।

সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালায় বক্তৃতা করেন- সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আছহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা  ইজ্ঞিল কাজী, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা শাহ মনিরুল ইসলাম, ইকবাল বিশ্বাস, কাগজী ইকরাম হোসেন, আসাদুজ্জামান আশা, ৩৪নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মো.  ইকবাল হোসেন, মীর আনছার আলী, আবু তালেব, হাশেম গাজী, মো. আল মামুন গাজী, মেহেদী হাসান, মো. কেসমত আলী, মো. সোলায়মান, খায়রুল আলম, মো. আলাউদ্দিন, সবুর, আলম, আ. রশিদ, হাছান, আতাউর, আবুল কাশেম, আবুল হোসেন, হুগলী বিস্কুট শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. ফরহাদ মোড়ল, মো. ই্য়াসিন আলী, মো. হাফিজ, জয়, মো. জিন্নাহ, আলী হামযা প্রমুখ।

শাফিন / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা