খুলনায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ
খুলনায় ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে ১২ জন আহত হয়েছেন। আজ বুধবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান জানান, খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টায় মানববন্ধন ও সমাবেশ শুরু হয়। এরপর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম বক্তৃতা করছিলেন। এ সময় পুলিশ অতর্কিত হামলা চালায়। লাঠিচার্জ করতে থাকে। এতে সমাবেশে থাকা ১২ নেতাকর্মী আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারি একতরফা ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেয়া হয়। এর প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী এ কর্মসূচির আয়োজন করা হয়।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, বাণিজ্যিক সড়ক দখলে নিয়ে তথাকথিত গণতন্ত্র দিবস পালন করছিলেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাদের সড়ক ছেড়ে দিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়। কিন্তু বিএনপি নেতারা তা না শুনে সড়কেই সমাবেশ করেন। তাদের সমাবেশের অনুমোদন ছিল না। তাই পুলিশ তাদের সড়ক থেকে তুলে দেয়। এ সময় লাঠিচার্জ করা হয়। বিএনপি কর্মীরাও ইটপাটকেল নিক্ষেপ করেছেন।
শাফিন / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা