ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

শিবপুরে ৬ বাস নিয়ে শতাধিক বহিরাগত কেন্দ্রের পাশে, ৪ বাস জব্দ


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৫-১-২০২২ দুপুর ৩:৫৭

নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের একটি কেন্দ্রের পাশে ছয়টি বাস নিয়ে আসেন শতাধিক বহিরাগত। পরিস্থিতি দেখে কেন্দ্র দখলের চেষ্টা ভেবে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন প্রার্থীর লোকজন উত্তেজিত বাসগুলোতে ভাংচুর চালান। পরে দুটি বাস চলে গেলেও চারটি বাস জব্দ করা হয়। আজ বুধবার (৫ জানুয়ারি) সকালে বাঘাব ইউনিয়নের বাঘাব দারুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বাসগুলো ভর্তি করে কোন প্রার্থী এসব বহিরাগত ব্যক্তিকে কেন্দ্রে এনেছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আজ সকাল ৮টা থেকে পঞ্চম ধাপে নরসিংদীর শিবপুর ও বেলাব উপজেলার ১৫টি ইউপিতে ভোটগ্রহণ চলছে।

স্থানীয় ভোটার ও ভোটকেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভোটগ্রহণকালে সকাল সাড়ে ১০টার সময় কেন্দ্রের দিকে বাসগুলো আসছিল। বাসগুলোর ভেতরে শতাধিক বহিরাগত ব্যক্তি ছিলেন। কেন্দ্রের কাছাকাছি আসার পর তাদের কাছে জানতে চাওয়া হয়, কেন এসেছেন তারা? কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেননি। স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে বাসে উঠলে বহিরাগত ব্যক্তিরা বাস থেকে নেমে পালিয়ে যান। পরে উত্তেজিত লোকজন বাসগুলোর জানালা ও সামনে-পেছনের কাচ ভাংচুর করেছেন। এ সময় দুটি বাসের চালক বাস নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি চারটি বাস ঘিরে রাখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক ঘটনাস্থলে গিয়ে চারটি বাস জব্দ করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার শ্যামল চন্দ্র বসাক বলেন, বাসগুলোতে অবস্থান করা বহিরাগত ব্যক্তিরা কেন্দ্রটি দখলের উদ্দেশ্যে এসেছিলেন বলে শুনেছেন। তবে কে বা কারা এসব বাসে বহিরাগত ব্যক্তিদের নিয়ে এসেছেন, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাঘাব ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। নৌকা প্রতীকে জহিরুল হক, মোটরসাইকেল প্রতীকে বর্তমান চেয়ারম্যান তরুণ মৃধা, আনারস প্রতীকে জাহিদ সরকার, চশমা প্রতীকে বশির আহমেদ এবং হাতপাখা প্রতীকে আজিজুল রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শাফিন / জামান

৬ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল ৪৩ বস্তা টাকা

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা