বারিতে ডালজাতীয় ফসল সম্প্রসারণের কর্মশালা
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র, মাদারীপুরের আয়োজনে মঙ্গলবার (৪ জানুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ডালজাতীয় ফসলের গবেষণা, উন্নয়ন এবং সম্প্রসারণের লক্ষ্যে ব্রেইন স্ট্রর্মিং কর্মশালা ইনস্টিটিউটের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় বারির বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিএডিসির কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বারির পরিচালক ড. মো. কামরুল হাসান, ড. রীনা রানী সাহা, ড. মো. তারিকুল ইসলাম, ড. মো. মহি উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. তৌফিকুল ইসলাম। প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপনা করেন আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র, মাদারীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. ছালেহ উদ্দিন।
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার প্রধান অতিথির বক্তব্যে বরিশাল এবং ফরিদপুর অঞ্চলে পতিত জমিতে ডাল ফসল চাষের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ফলনের পার্থক্য (কৃষক ও গবেষণা মাঠ) কমানোর জন্যে কৃষক প্রশিক্ষণের ওপর গুরুত্ব প্রদান করেন।
বারির মহাপরিচালক ড. দেবাশীষ সরকার গবেষণার মাধ্যমে এ অঞ্চলের জন্য চাষযোগ্য বিশেষত লবণাক্ততা ও জলাবদ্ধতা সহনশীল ডালজাতীয় ফসলের জাত উন্নয়নের মাধ্যমে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব প্রদানের আহ্বান জানান।
শাফিন / জামান
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
কালিয়ায় নদীর তীরে ১০টি অবৈধ কয়লার চুল্লি, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
উখিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ
শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা
উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ
২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন
ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি
ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
Link Copied