নাতির কোলে চড়ে ভোটকেন্দ্রে শতোর্ধ্ব বৃদ্ধা
সলেমা খাতুন, বয়সের ভারে নুহ্য শতোর্ধ্ব এই নারী নিজে চলাফেরা করতে পারেন না। চলাফেরার জন্য প্রয়োজন স্বজনদের সহযোগিতা। এরপরও নিজের গণতান্ত্রিক ভোটাধিকার নিয়ে সচেতন এই নারী এসেছিলেন ভোটকেন্দ্রে।
সারাদেশের ন্যায় আজ পঞ্চগড়ের দেবীগঞ্জে পঞ্চম ধাপে আটটি ইউপিতে ভোটগ্রহণ চলছে। বুধবার উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বানেশ্বরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা মেলে সলেমা খাতুনের। নাতি নূর ইসলামের কোলে চড়ে এসেছিলেন ভোটকেন্দ্রে।
ভোট প্রদান শেষে কথা হয় নূর ইসলামের সাথে। নূর ইসলাম বলেন, দাদি কারো সহযোগিতা ছাড়া চলাফেরা করতে পারেন না। ভোটের কথা শুনে দাদি ভোট প্রদানের ইচ্ছা প্রকাশ করায় তাকে নিয়ে এসেছি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এরশাদুল হক মিয়া বলেন, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেসব কেন্দ্রে বিকেল ৪টা পর্যন্ত ভোটার থাকবে সেখানে নির্দিষ্ট সময়ের পরও ভোটগ্রহণ করা হবে।
শাফিন / জামান
নাগেশ্বরীতে ১০৫ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর ও আধুনিক পর্যটন নগরী গড়ার ঘোষণা বিমান মন্ত্রীর
‘সেবা নিতে এসে কেউ কষ্ট পাবেন না’ হয়রানিমুক্ত প্রশাসন গড়তে চান নতুন ইউএনও রুহুল কুদ্দুস
মাদারীপুর জেলা পরিষদের অর্থায়নে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্বোধন
বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদরাসা ছাত্র নিহত
কোনাবাড়ীতে শ্রমিক অসন্তোষের জেরে দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বাকেরগঞ্জে সাবেক ইউপি সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তির ইসলামী আন্দোলনে যোগদান
ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট
কাউনিয়ায় লাঠি-পাথরসহ আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার
নেত্রকোণায় তানযীমুল উম্মাহ হিফযের বার্ষিক পুরস্কার বিতরণী
ভূরুঙ্গামারীতে খাদ্যগুদামের সীমানাপ্রাচীরে পুরোনো রড ব্যবহার, সাংবাদিকদের তৎপরতায় কাজ বন্ধ
নেত্রকোণার কেন্দুয়ায় ৭৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
কুষ্টিয়ায় এমপি নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
Link Copied