ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে প্রিমিয়ার লিগের উদ্বোধন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৬-১-২০২২ দুপুর ৩:৪৬

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রিমিয়ার লিগের (এসপিএল) ভ উদ্বোধন করা হয়েছে। শাহজাদপুর ক্রিকেটার্স অ্যাসোসিয়সনের আয়োজনে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে শাহজাদপুর হাই স্কুল মাঠে জমকালো আয়োজনের মধ্যদিয়ে খেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৬ আসনের এমপি এবং বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক এমপি চয়ন ইসলাম, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা ক্রিকেটার্স অ্যাসেসিয়েশনের সভাপতি মারুফ হোসেন সুনাম, উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মো. মনিরুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি শাহজাদপুর প্রিমিয়ার লিগের আয়োজকদের সাধুবাদ জানিয়ে বলেন, সুস্থ শরীর এবং স্বাভাবিক মানসিকতা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলা। শাহজাদপুর প্রিমিয়ার লিগের মাধ্যমে একদিকে যেমন শাহজাদপুরের মানুষ খেলাধুলায় আগ্রহী হবে, অন্যদিকে এখান থেকেই নতুন নতুন খেলোয়াড় তৈরি হয়ে জাতীয়ভাবে আলো ছড়াবে।

উদ্বোধনী দিনে শাহজাদপুর ঈগল বনাম পাইরেটরস শাহজাদপুর দুটি দলের খেলা দিয়ে সূচনা হয়। মাসব্যাপী এ আয়োজনে মোট ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন আয়োজকরা। 

শাফিন / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন