শ্রীমঙ্গলে ইউপি নির্বাচনে আ’লীগ ৬, বিদ্রোহী ১ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ৯ ইউনিয়নে আওয়ামী লীগ ৬টি, আওয়ামী লীড়ের বিদ্রোহী ১টি ও ২টিতে বিএনপির স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নে আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মিছলু আহমেদ চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে তিনি ৫ হাজার ৭৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপূর্ব চন্দ্র দেব নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৬১৬ ভোট ।
২নং ভূনবীর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আব্দুর রশিদ তালুকদার নিয়ে ৮ হাজার ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইদ্রিছ আলী (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৬ হাজার ১শ’ ১৪ ভোট।
৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র মো. দুধু মিয়া (ঘোড়া প্রতীক) ১০ হাজার ৯৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (নৌকা প্রতীক) নিয়ে মো. আবু তালেব বাদশা ৮ হাজার ১৩১ ভোট পেয়েছেন।
৪নং সিন্দুরখাঁন ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন আরাফাত রবিন (ঘোড়া প্রতীক) ৭ হাজার ৭৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল হেলালের (নৌকা প্রতীক) প্রাপ্ত ভোট ৭ হাজার ১৪৯।
৫নং কালাপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে এম এ মতলিব ৬ হাজার ১৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ফজলুর রহমান ফজলু (ঘোড়া প্রতীক) পেয়েছেন ৫ হাজার ৫১ ভোট ।
৬নং আশিদ্রোন ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে রনেন্দ্র প্রসাদ বর্ধন ১০ হাজার ৪৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তাজ উদ্দীন (আনারস প্রতীক) পেয়েছেন ৭ হাজার ২২৬ ভোট ।
৭নং রাজঘাট ইউনিয়নে বিজয় বোনার্জি ১১ হাজার ২৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধীমান চন্দ্র বসাক (আনারস প্রতীক) পেয়েছেন ১ হাজার ৬শ’ ৮৩ ভোট ।
৮নং কালীঘাট ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে প্রানেশ গোয়ালা ৬ হাজার ৯৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজয় হাজরা (আনারস প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৮৭১ ভোট।
৯নং সাতগাঁও ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে দেবাশীষ দেব রাখু ৪ হাজার ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিলন শীল (আনারস প্রতীক) পেয়েছেন ২ হাজার ৭৮২ ভোট
শাফিন / জামান
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত