গাঙচিল তরুণ লেখক নির্বাচিত সোহানুর রহমান সোহাগ
একজন উদ্যমী ও স্বপ্নবাজ তরুণ সোহানুর রহমান সোহাগ। লেখালেখি করেন নিয়মিত। তার কলমের আঁচরে ফুটে ওঠে দেশপ্রেম, মানবপ্রেম, প্রকৃতিপ্রেম, সমসাময়িক বিষয় ও নানা অসঙ্গতিসহ সমাজের বিভিন্ন চিত্র। লেখার মাঝে বেঁচে থাকার স্বপ্নে বিভোর হয়ে লেখেন ছড়া, কবিতা, গল্প ও ফিচারসহ বিভিন্ন সাহিত্য নির্ভর লেখা। বর্তমান সময়ে সাহিত্যে তার অবাধ বিচরণ যেনো চোখে পড়ার মতো। বিভিন্ন স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় কাগজসহ দেশের নামকরা বিভিন্ন ছোট কাগজেও তার লেখা চোখে পড়ে হর হামেশাই। হয়েছেন প্রশংসিত ও পুরস্কৃত। আর তাই তাকে বর্ষসেরা তরুণ লেখক নির্বাচন করেছেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার সাধুবাজার এলাকার মরহুম আছমত আলীর ছেলে সোহানুর রহমান সোহাগ।
সোহানুর রহমান সোহাগ জানায়, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে গাঙচিলের প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশ বরেণ্য কবি ও লেখকদের হাত থেকে পুরস্কার গ্রহণ করবে সে। এতে সে ভীষণ আনন্দিত। এ পুরস্কার তাকে সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা যোগাবে বলেও জানায় সে।
গাঙচিল এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক অধ্যক্ষ খান আক্তার হোসেন জানায়, আন্তর্জাতিক সংগঠন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ প্রতিবছর বর্ষসেরা তরুণ ও বর্ষসেরা লেখক নির্বাচন করে সম্মাননা প্রদান করে। এরই ধারাবাহিকতায় গাঙচিল এর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ পুরস্কার ঘোষণা দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied