ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বশেমুরকৃবিতে অনলাইন পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৪-৬-২০২১ বিকাল ৬:৮
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে অনলাইন পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে চার দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. আবিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। কর্মশালায় এটুআইয়ের প্রতিনিধি ও মাই গভ. ইন্ট্রিগ্রেটেশন এক্সপার্ট মঞ্জুর আহমেদ, মাই গভ. পরিচিতি অনলাইনে উপস্থাপন করেন। 
 
উদ্বোধনী পর্বে উপাচার্য বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপের ফলে মহামারী করোনাকালে দেশবাসী এর সুফল ভোগ করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ই-নথি চ্যালেঞ্জ গ্রহণ করে যেভাবে সফলতা অর্জন করেছে। ইন্ট্রিগ্রেটেড সার্ভিস ডেলিভারি প্লাটফর্মে বাস্তবায়নেও আশানুরূপ সফলতা অর্জন করতে সক্ষম হবে ইনশাল্লাহ। তিনি কর্মশালায় উপস্থিত সকল শিক্ষক, কর্মকর্তাসহ অনলাইনে সংযুক্ত সবাইকে ধন্যবাদ জানান এবং কর্মশালার সার্বিক সাফল্য কামনা করেন।

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত