মাদরাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের করতে কাজ করছে আ’লীগ সরকার : এমপি জ্যাকব
মাদরাসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের করতে কাজ করছে শেখ হাসিনা সরকার৷ সোমবার (১৪ জুন) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারের হলরুমে চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের নবনির্বাচিত কমিটির সদস্যদের উদ্দেশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চরফ্যাশন-মনপুরার সংসদ সদস্য আলহাজ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এ কথা বলেন।
ভোলা জেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ আবদুল খালেকের নেতৃত্বে চরফ্যাশন উপজেলার নবনির্বাচিত কমিটির সভাপতি অধ্যক্ষ মূঈনুদ্দীন ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. কামরুজ্জামানসহ নির্বাচিত নেতৃবৃন্দ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নেতৃবৃন্দ তাদের অভিভাবক জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপিকে ফুলেল শুভেচ্ছা দিলে এমপি জ্যাকব তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বক্তব্যে এমপি জ্যাকব বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদ্রাসা শিক্ষার বৈপ্লবিক পরিবর্তনের জন্য সর্বপ্রথম পদক্ষেপ নিয়েছিলেন, যার ধারাবাহিকতায় জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টার সারাদেশে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে ১ হজার ৮০০ মাদরাসার দৃষ্টিনন্দন ভবন তৈরির কাজ প্রায় শেষ হয়েছে৷ মাদরাসা শিক্ষার প্রসারে আলাদা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ গঠন করেছেন৷ শেখ হাসিনা সরকারের আমলেই দেশে বেশিরভাগ মাদরাসা এমপিওভুক্ত করা হয়েছে৷ বেতন বৈষম্য নিরসন, বিজ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়ন, জনবল কাঠামো পরিবর্তনসহ নানাবিধ কর্মকাণ্ডে প্রশংসা অর্জন করেছে বর্তমান সরকার৷
এ সময় চরফ্যাশন উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের নবনির্বাচিত কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯
লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
Link Copied