পটিয়ায় অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার
চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মীর কাসেম (৫০) উপজেলার খরনা ইউনিয়নের মৃত আবু ছালেহর ছেলে। গতকাল সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের মাহবুবুল বশর বুলু নামে এক ব্যবসায়ীকে গত শুক্রবার (১২ জুন) বিকেল ৫টার দিকে অস্ত্রের ভয় দেখিয়ে কমলমুন্সির এলাকা থেকে অপহরণ করা হয়। ওই দিন তাকে মারধর ও শারীরিক নির্যাতন করে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ অপহরণের সাড়ে ৪ ঘণ্টা পর তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর শুক্রবার পটিয়া থানায় মাহবুবুল বশর বুলু বাদী হয়ে মীর কাসেমকে প্রধান আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
এ বিষয়ে বাদী মাহবুবুল বশর বুলু জানান, ২০১৯ সালে আমার সাথে যৌথভাবে সরকারি খাল খননের কাজ করে মীর কাসেম। সে কাজের বিল উত্তোলন করে দুজনের মধ্যে লভ্যাংশসহ যাবতীয় ব্যবসায়িক লেনদেন শেষ হয়ে যায়। এরপরও সে আমার কাছে ৫ লাখ টাকা পাবে বলে দাবি করে। এ অজুহাত তুলে আমাকে অপহরণ করে নিয়ে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহরণ মামলার প্রধান আসামি মীর কাসেম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
এমএসএম / জামান
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান