ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সম্পত্তি দখলের পায়তারা নির্যাতনের শিকার মুক্তামনি


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৭-১-২০২২ বিকাল ৬:৪৫

টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি এলাকায় মতিউর রহমানের ছেলে ইয়াকুব আলীর ২য় স্ত্রী মুক্তা মনির বিয়ে হয় ১৪ বছর আগে। দাম্পত্য জীবনে তাদের দুইটি নাবালক ছেলে সন্তান রয়েছে। ইয়াকুবের ১ম স্ত্রী মারা যাওয়ার পর ২য় বিয়ের পূর্বে পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক ওয়ারিশান সম্পত্তি ইসলামি শরীয়া আইন মোতাবেক দুই স্ত্রী ও সন্তানদের নামে বন্টন করে দেন। এতে করে সন্তুষ্ট হতে পারেনি ১ম পক্ষ্যের ছেলে ইয়াসিন খান ও মেয়ে জেসমিন। এদেরকে মদদ ও সম্পত্তি দখলে মদদ দিচ্ছে ইয়াকুব এর ছোট ভাই আহাদুজ্জামান আহাদ ও ছোট বোন মারিয়া। এদের বিভিন্ন অপ-তৎপরতায় মুক্তা মনির উপর একাধীকবার হামলা ও নির্যাতনের ঘটেছে। মুক্তা মনির উপর ধারাবাহিক নির্যাতনের বিষয় নিয়ে এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয়রা দেন-দরবার করেও কোন সুরাহা করতে না পারায় মুক্তা মনি প্রশাসনের দারস্ত হয়। আইনি সহযোগীতার মাধ্যমে মুক্তামণির পক্ষ্যে আদালতের রায় থাকা সত্যেও সম্পতির লোভে ১ম পক্ষ আরো হিংস্র হয়ে মক্তা মনি ও তার সন্তানদের হত্যার উদ্দেশ্যে গত ৩রা ডিসেম্বর রাত আনুমানিক ৮টার সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় ১ম পক্ষ্যের লোকজন ও ভাড়াটে সন্ত্রাসীরা মুক্তা মনিকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারধর করে ও হাত পায়ের বিভিন্ন স্থান বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র আঘাত জখম করে। সন্ত্রাসীরা মুক্তামনির একটি পা ভেঙ্গে ফেলে এবং সিসি ক্যামেরার ডিভির খুলে ফেলে ও ক্যামেরা ভাংচুর করে ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ঘটনার বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী ও আত্তীয়স্বজন এসে মুক্তা মনিকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে পার্শ্ববর্তী সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে মুক্তামনির ভাই শাহাজাহান গত ৫ই ডিসেম্বর টঙ্গী পূর্ব থানাইয় দেবর আহাদুজ্জামান আহাদ, ননদ মারিয়া, ১ম পক্ষের মেয়ে জেসমিন ওরফে ইয়াসমিন আক্তার রুপাসহ ভাড়াটিয়া সন্ত্রাসী ইয়াসিন খান, রকিবুল ইসলাম, রাব্বি, রেমিম, শফিকুল, সুজনসহ অজ্ঞাত নামা কয়েকজনকে আসামী কয়ে অভিযোগ দায়ের করে।

ভুক্তভুগী মুক্তামনি জানায়, আমার ভাইয়ের করা অভিযোগটি দ্রুত আমলে নিয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ আমাকে আইনি সহায়তা প্রদান করে এবং আসামীদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। কিন্তু উক্ত আআমীরা কয়েকদিন যাবত জামিনে এসে পুনরায় আমাকে হুমকি ধমকি দিচ্ছে। প্রশাসনকে ডাকা মাত্র পুলিশি সহায়তা পাচ্ছি কিন্তু আসামীরা যে কোন সময় আমার ও আমার সন্তানদের খুনসহ বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে। আমার সৎ মেয়ে ইয়াসমিন আক্তার রুপার স্বামী আব্দুল্লাহ আল মামুন ও শ্বশুর কাজী শাখাওয়াত উল্লাহ সম্পত্তি থেকে আমাকে বেদখল করতে যে কোন সময় আমাকে মেরে ফেলবে, কোন রকমে বাচতে দিবেনা বলে আকুতি জানিয়ে আরো বলে আমাকে মেরে ফেললে আমার সন্তানদের দেখার মতো কোন কারণ থাকবে না। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আইনের ন্যায় বিচার ওনিরাপত্তা চাই।

এমএসএম / এমএসএম

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’

বোদায় ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

গাসিকের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত

চন্দ্রঘোনা ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে: একটি সেতুর অভাবে নিভছে অনেক প্রাণ

তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার