ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

শেরপুরে ১২শ বস্তা সারসহ ৬জনকে আটক করেছে র‌্যাব-৫


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭-১-২০২২ বিকাল ৬:৪৬

অবৈধভাবে পাচারকালে বগুড়ার শেরপুরে ১২শ বস্তা ডিএপি সারসহ ৬জনকে আটককরেছে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিশালপুর ইউনিয়নের রানীরহাট-মির্জাপুর সড়কের বামিহাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি ট্রাকও আটক করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেছে।

মামলা সূত্রে জানা যায়, রাজশাহীর একটিআভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে নাটোর থেকে কয়েকটি ট্রাক বোঝাই সরকারীআমদানীকৃত সার অজ্ঞাত স্থানে যাচ্ছে। সারগুলো অবৈধভাবে কালোবাজারীর মাধ্যমে সংগ্রহ করে মজুদেরউদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। তারা শেরপুর থানার বামিহাল গ্রামের গ্রীনফিল্ডএগ্রো লিঃ এর পাশে একটি চেকপোষ্ট স্থাপন করে তিনটি ট্রাক বোঝাই ১২শ বস্তা ডিএপি সার আটক করে। এসময় ৬ জনকে আটককরা হয়।

আটকৃতরা হলেন, ট্রাক তিনটির চালক মোঃসবুর হোসনে (২৮), মোঃ রুহুলআমনি (৩০) ও মোঃ তানবির হোসেন (২৩) এবং হেলপার মোঃ ইমরান হোসেন (২৩) মোঃ রাকিব হোসেন (১৯) ও মোঃ বিশু (২২)। এ মামলায়অপর এক আসামী মোঃ তুলামিয়া (৩৮) পলাত করয়েছেন। আটককৃত সারের আনুমানিকবাজারমূল্য ৯ লক্ষ ৬০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, একটি চক্র নিয়মিতভা বেসরকারীআমদানীকৃত সার অবৈধভাবে কালোবাজারীর মাধ্যমে বিক্রয় করে আসছে। আটককৃতরা ওই চক্রের সদস্য বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

এ ব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, র‌্যাব আটককৃত সার, তিনটিট্রাক ও ছয়জনকে থানায় সোপর্দ করে মামলা দায়ের করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করাহবে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত