সুন্দরগঞ্জে এক শিশুকে গলাটিপে হত্যা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের শান্তিরাম গ্রামের মারুফ মিয়া (১৩) নামের এক শিশুকে গলা চেপে হত্যা অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকালে। মারুফ ওই গ্রামের আনারুল ইসলামের ছেলে। জানা গেছে, ওই গ্রামের ফুল মিয়ার ছেলে তাহের মিয়ার সাথে একটি মোবাইল ফোন নিয়ে মারুফের বিরোধ ছিল। ওই মোবাইল ফোনের বিরোধকে কেন্দ্র করে শুক্রবার জুম্মার নামায পর তাহের মারুফকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এসময় মারুফের চাচাতো ভাই আলামিন তার সাথে ছিল। তাহের মারুফকে তার ঘরের ভিতরে ডেকে নিয়ে মোবাইল ফোন সংক্রান্ত বিষয় বাক্বিতন্ডার একপর্যায় গলা চেপে ধরে। কিছুক্ষণ পর মারুফ মাটিতে লুটিয়ে পড়লে তার সাথে থাকা তার চাচাতো ভাই আলামিন ঘর থেকে দৌড়ে ছুটে গিয়ে মারুফের দাদা-দাদিকে খবর দেয়। দাদা-দাদি এসে দেখে মারুফ মারা গেছে। এরই ফাঁকে তাহের ও তার মা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরুতহাল রির্পোট করে। সুরুতহাল রির্পোটে জানা গেছে, মারুফের গলায় চেপে ধরার চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের পাশে জমিতে কর্মরত দিন মজুর আলমগীর জানান, তাহের গলা চেপে মারুফকে হত্যা করার পর তার মাকে ঘরের ভিতরের ডেকে নিয়ে যায়। এসময় আলমগীর নিজেও ঘরের ভিতরের গিয়েছি। আলমগীর তাকে ঘরের বাহিরে নিয়ে এসে দেখে সে মারা গেছে। স্থানীয় ইউপি সদস্য মমিনুল ইসলাম জানান, মোবাইল ফোন সংক্রান্ত জেরধরে হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। শান্তিরাম ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান জানান, মোবাইল ফোন সংক্রান্ত পূর্বের জের নিয়ে হত্যাকান্ডটি সংঘটিত হয়। পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল আজিজ জানান, সুরুতহাল রির্পোটে দেখা গেছে, মারুফের গলায় চেপে ধরার চিহ্ন রয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মারুফের বাবা-মা ঢাকায় গার্মেন্টেস কর্মরত থাকায় মারুফ তার দাদা ইলিয়াস আলীর নিকট থাকতো।
এমএসএম / এমএসএম
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল