শাহজাদপুরে আলোকবর্তিকার উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণ
‘আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে’ এই স্লোগানকে সামনে রেখে সামাজিক ও মানবিক কাজ করে চলা মানবিক শিক্ষক সুমনা সুমীর সংগঠন আলোকবর্তিকার উদ্যোগে সিরাজগঞ্জের শাহজাদপুরে ২৫০ জন দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) শাহজাদপুর পৌর শহরের পাইলট মডেল হাই স্কুল প্রাঙ্গণে মানবিক শিক্ষক সুমনা সুমীর ব্যক্তিগত অর্থায়নে আলোকবর্তিকার মাধ্যমে কম্বল ও মাস্ক বিতরণ করা হয়। এই প্রচণ্ড শীতে পরিবারের জন্য কম্বল পেয়ে অনেকে মানবিক শিক্ষক সুমনা সুমীকে আবেগে জড়িয়ে ধরেন।
এ সময় আলোকবর্তিকার প্রতিষ্ঠাতা, পাইলট মডেল হাই স্কুলের এই মানবিক শিক্ষক সুমনা সুমী প্রত্যেককে গায়ে কম্বল জড়িয়ে দেন। এ সময় উদ্দোক্তা সুমনা সুমীর সাথে তার সংগঠন আলোকবর্তিকার সদস্যরা (ছাত্র-ছাত্রীরা) উপস্থিত থেকে সুশৃংখলভাবে কম্বল বিতরণে সহযোগিতা করেন।
শিক্ষক সুমনা সুমী বলেন, আমার ছাত্রদের আমি শুধু শিক্ষক নই তাদের মা হিসেবে তাদের মানবিক ও সামাজিক কাজের মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করছি। তারা আমার আলোকবর্তিকার এক ঝাঁক আলোকছটা, তারা যেনো মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে পারে এজন্যই আমার এই প্রচেষ্ট। তিনি আরো বলেন, বর্তমান সময়ে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ আশংকাজনকভাবে কমে গেছে। তাই আমি আমার ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে সমাজের সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠীকে প্রতিনিয়ত সহযোগিতা করে চলেছি।
উল্লেখ্য, প্রায় ৩ বছর পূর্বে আলোকবর্তিকার যাত্রা শুরু মানবাতার দেয়াল তৈরির মাধ্যমে, ধনী শ্রেণির অপ্রয়োজনীয় পোশাক দরিদ্রদের মাঝে বিতরণ করা হচ্ছে, যা এখনও চলামান রয়েছে। শিক্ষক সুমনা সুমীর নিজস্ব অর্থায়নে ও কিছু প্রাপ্ত সহযোগিতা দিয়ে করোনা মহামারীকালে তারা প্রায় দুই হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন এবং আলোকবর্তিকার আলোকছটাদের নিজ হাতে তৈরি ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। কোরবানির ঈদে গরু কোরবানি করে ওই মাংস দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে। পবিত্র রমজানে মাসজুড়ে প্রতিদিন ২০০ থেকে ৩০০ রোজাদারের ইফতারের জন্য তারা বিভিন্ন ধরনের খাদ্য তৈরি করে বিতরণ করেছে।
শাফিন / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন