চন্দনাইশে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বুলারতালুক এলাকায় তালিমুল ইসলামিয়া হেফজখানা মাদ্রাসায় ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. জমির উদ্দীন (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার (১৩ জুন) তালিমুল ইসলামিয়া হেফজখানা মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি ওই মাদ্রাসার হেফজ বিভাগের প্রধান। সে কক্সবাজারের মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মো. হোসেন আলীর ছেলে। মামলায় উল্লেখ করা হয়েছে, অভিযুক্ত শিক্ষক প্রায় সময় ওই ছাত্রকে বলাৎকারের চেষ্টা করত।
ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, শনিবার (১২ জুন) রাত সাড়ে ১০টার দিকে তার রুমে ডেকে নিয়ে বলাৎকার করে। ভিকটিম শিশুর বাড়ি মাদ্রাসার পার্শ্ববর্তী এলাকায়। রবিবার সকালে শিশুটি বাড়িতে গিয়ে মায়ের কাছে ঘটনার কথা জানালে তিনি শিশুটির বাবাকে খবর দেন। বাড়ি ফিরে বাবা ছেলের কাছ থেকে ঘটনা জেনে চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সিরাজুল ইসলাম ও অন্য শিক্ষকদের বিষয়টি জানানো হয়। খবর পেয়ে চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার হাছান উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
তিনি জানান, ভিকটিম শিশুর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। কেউ কেউ মাদ্রাসায় এ ধরনের কর্মকাণ্ড অন্য কারো সাথে ঘটেছে কি-না তা খতিয়ে দেখার দাবি জানান।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর