আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
জয়পুরহাটের আক্কেলপুরে বোনকে বিদ্যালয়ে ভর্তি করে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোভ্যানের সামনের অংশ ভেঙে কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি ধাক্কায় ভাইসহ ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত এবং বোন গুরুত্বর আহত হয়। দুর্ঘটনাটি উপজেলার আক্কেলপুর-জয়পুরহাট সড়কের কেচের মোড় নামক স্থানের পাশে ঘটেছে।
নিহতরা হলেন- উপজেলার সোনামুখী ইউনিয়নের চকরঘুনাথ গ্রামের আবুল হোসেনের ছেলে ভ্যানচালক সুজন (৪৫) এবং রুকিন্দীপুর ইউনিয়নের পূর্ব মাতাপুর গ্রামের বাবু মণ্ডলের ছেলে সাব্বির হোসেন (২০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে সাব্বির হোসেন (২০) তার ছোট বোন সুমাইয়াকে আক্কেলপুর সরকারি টেকনিক্যাল স্কুলে ভর্তি করে তার মা ও বোনের বান্ধবী সিনথিয়াসহ ব্যাটারিচালিত অটোভ্যানযোগে বাড়ি ফেরার পথে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের কেচের মোড় নামক স্থানে পৌঁছলে তাদের ভ্যানের সামনের অংশ ভেঙে আলাদা হেয়ে সড়কে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা নাজিব পোল্ট্রি কমপ্লেক্সের মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যান (নওগাঁ-ড-১১-০০৫০)-এর সাথে মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই ভ্যানচালক সুজন (৪৫) এবং সাব্বির হোসেন (২০) নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত সুমাইয়াকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনার পর থেকে মুরগির বাচ্চাবাহী কাভার্ডভ্যানের চালক পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শী ভ্যান আরোহী সিনথিয়া কান্নাজরিত কণ্ঠে বলেন, আমরা বাড়ি ফেরার পথে ভ্যানের সামনের অংশ ভেঙে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
শাফিন / জামান
বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি
বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২
বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন
সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার
চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের