ঢাকা রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

টঙ্গীতে দৈনিক সকালের সময় পত্রিকার উদ্যোগে নতুন বর্ষবরণে আলোচনা সভা


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ৮-১-২০২২ বিকাল ৫:২৫
গাজীপুরের ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবে ইংরেজি বর্ষবরণ ও উদযাপানে ২০২২ সালকে স্মরণীয় করে রাখতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় ও দৈনিক সকালের সময় পত্রিকার টঙ্গী প্রতিনিধি শেখ রাজীব হাসানের পরিচালনায় টঙ্গীর চেরাগআলী এলাকায় টঙ্গী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার।
 
আলোচনা সভায় উপস্তিত ছিলেন- টঙ্গী প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিব রাজিব, কোষাধ্যক্ষ হাসান মামুন। টঙ্গী প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক খবর পত্রের টঙ্গী প্রতিনিধি বশির আলম মাল, দৈনিক গণ মানুষের আওয়াজের টঙ্গী প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি মাহবুবুর রহমান জিলানী, দৈনিক নওরোজ পত্রিকার টঙ্গী প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ, এশিয়ান টিভির গাজীপুর প্রতিনিধি ফরিদ আহমেদ নয়ন, দৈনিক নবচেতনা পত্রিকা ও এশিয়ান টিভির গাজীপুর প্রতিনিধি আরিফ চৌধুরী, দৈনিক বর্তমান পত্রিকার টঙ্গী প্রতিনিধি আসিবুল ইসলাম দুর্জয়, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার আলামিন হোসেন, সিএনএন টিভির গাজী মামুন, চ্যানেল ফোর-এর গাজীপুর প্রতিনিধি বি এ রায়হানসহ এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ। 
 
এ সময় টঙ্গী প্রেসক্লাবের সভাপতি বলেন, ইংরেজি নববর্ষ বরণ উপলক্ষে টঙ্গী প্রেসক্লাবে সুন্দর আয়োজন করায় সকালের সময়কে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা রাখি চলে যাওয়া বছরগুলোর মতো আগামী দিনগুলোতেও দৈনিক সকালের সময় পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদের অগ্রপ্রথিক হিসেবে ভূমিকা পালন করে দেশব্যাপী জনপ্রিয়তা অর্জন করবে। আপনারা জানেন আমি টঙ্গী প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী অতিদ্রুততম সময়ের মধ্যে অত্যন্ত উৎসমুখর পরিবেশে সংগঠন পরিচালনা করার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, মিথ্যা অপপ্রচার চালিয়ে সংগঠনের সুনাম ও মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।
 
তিনি আরো বলেন, টঙ্গী প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত কমিটি গঠন করা হবে। আমার প্রিয় টঙ্গীবাসীসহ দেশবাসীকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। 

শাফিন / জামান

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’

বোদায় ছাত্রী শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

গাসিকের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

ঠিকাদার বন্ধুটিকে ঠকিয়ে তার ৪ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত

চন্দ্রঘোনা ফেরিঘাটে জনদুর্ভোগ চরমে: একটি সেতুর অভাবে নিভছে অনেক প্রাণ

তেঁতুলিয়ায় ইয়াবাসহ যুবক আটক

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে নিখোঁজ ইমামের মরদেহ উদ্ধার