ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

ধামইরহাটে ভুয়া এনজিও কর্তৃক ৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালানোর চেষ্টাকালে আটক ৩


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৮-১-২০২২ বিকাল ৫:৫৬

নওগাঁর ধামইরহাটে একটি ভুয়া এনজিও গ্রাহকদের ঋণদানের নামে ৩ ল‍াখ টাকা হাতিয়ে নিয়ে পালানোর চেষ্টাকালে গ্রামবাসীর হাতে তিনজন ধরা পড়েছে। আটককৃতের ধামইরহাট থানা পুলিশ প্রতারণায় মামলায় গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করেছে। চাঞ্চল্যকর ঘটনাটি উপজেলার সাহাপুর এলাকায় ঘটেছে।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের ৭ ডিসেম্বর উপজেলার জাহানপুর ইউনিয়নে সাহাপুর গ্রামের একটি বাড়িতে অফিস ভাড়া নিয়ে এনজিও খোলে উপজেলার ভাতকুন্ডু গ্রামের মো. হারুনের স্ত্রী সালমা বেগম (৩৫), জয়পুরহাটের কালাই থানার সাজুর স্ত্রী  সুমি আক্তার মিনা (২৩) এবং জয়পুরহাট সদরের ভুটিয়াপাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে রবিউল আলম (২৫)। খুব অল্প সময়ের মধ্যে গ্রাহকদের কাছ থেকে সাপ্তাহিক সঞ্চয় ও ৫০ হাজার টাকা লোনের বিপরীতে ৫ হাজার টাকা জামানত হিসেবে প্রায় ৩ লাখ টাকা উত্তোলন করে। পরে গ্রাহকরা লোন চাইলে টালবাহোনা করায় সদস্যরা মায়ের হাসি ফাউন্ডেশনের কাগজপত্র দেখতে চাইলে গোমর ফাঁস হয়। জানা যায় তাদের সংগঠন ভুয়া। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সালমা বেগম, সুমি আকতার মিনার ও রবিউল আলমসহ সংশ্লিষ্টরা ৭ জানুয়ারি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসী তাদের আটক করে থানায় সোপর্দ করেন। সদস্যদের পক্ষে ভুক্তভোগী সদস্য শেফালি বিবির স্বামী রবিউল ইসলাম বাদী হয়ে ৪ জনকে আসামি করে ধামইরহাট থানায় ৪০৬ ও ৪২০ ধারায় মামলা রুজু করেন।

ধামইরহাট থানার ওসি কে এম রাকিবুল হুদা জানান, সহজ-সরল গ্রামবাসীদের ঠকিয়ে ভুয়া এনজিও খুলে প্রচুর টাকা নিয়ে চম্পট দেয়ার চেষ্টা করছিল চক্রটি। গ্রামবাসীর সহযোগিতায় তাদের আটক করায় সকলেই এই ভুয়া সংগঠনের হাত থেকে মুক্তি পেয়েছে। আমরা আটককৃতদের নিয়মিত মামলায় কোর্ট হাজতে প্রেরণ করেছি (মামলা নং-০৬, তারিখ-০৭/০১/২০২২)।

শাফিন / জামান

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু