ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে ভোট কারচুপির অভিযোগ তুলে মানববন্ধন


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৮-১-২০২২ রাত ৮:১০
পঞ্চম ধাপে অনুষ্ঠিত কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সীবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ভোট কারচুপির অভিযোগ করে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩ সদস্য প্রার্থী ও তাদের সমর্থকেরা মানববন্ধন করেছেন। এ সময় তারা অবিলম্বে ভোট পুর্ণগননার দাবী জানান। শনিবার বিকাল ৪টায় কমলগঞ্জ-মুন্সীবাজার সড়কের বাসুদেবপুর এলাকায় এ মানবন্ধন কর্মসূচি পালন করেন। 
মানববন্ধনে লিখিত বক্তব্যে মুন্সীবাজার ইউনিয়নের ৮নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী তিন সদস্য প্রার্থী মোঃ দুলাল মিয়া, নওরোজ মিয়া ও আব্দুল মজিদ বলেন, গত বুধবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার সুক্ষ ভোট কারচুপি করে রায়নুল ইসলাম সালাহ্উদ্দিনকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন। যার প্রমান ভোটের পরের দিন বৃহস্পতিবার সকালে বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পিছনে পাওয়া পুড়ানো ব্যালট পেপার। প্রতিদ্বন্দ্বী ৩ প্রার্থী অভিযোগ করেন বলেন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিলর্জ্জভাবে ফলাফল পরিবর্তন করে রায়নুল ইসলাম সালাহ্উদ্দিনকে (টিউবওয়েল) বিজয়ী হিসেবে ঘোষণা করলে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থাকা কর্মকর্তাদের কাছে প্রতিবাদ করলে তারা প্রশাসনকে ব্যবহার করে তাদের ভোটার ও সমর্থকদের নানাভাবে হুমকি প্রদান করেন। এ বিষয়ে নির্বাচনের দিন রাতেই প্রতিদ্বন্দ্বী ওই তিন প্রার্থী উপজেলা রিটার্নিং অফিসার এবং পরদিন উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রসাশক বরাবরে ভোট পূর্ণগণনার দাবী জানিয়ে লিখিত আবেদন করেন। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারেরা অংশ নেন।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান