ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জামানত দিলেই খুলনার ক্রিসেন্ট পাবে মিমো জুট


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ৯-১-২০২২ দুপুর ৩:৫২

দুই বছরের ভাড়া অগ্রিম জমা দিলেই দেশের বৃহত্তম পাটকল ক্রিসেন্টের ইজারা পাবে বেসরকারি প্রতিষ্ঠান মিমো জুট লিমিটেড। চলতি মাসেই বিজিএমসির সাথে বেসরকারি এ প্রতিষ্ঠানের চুক্তি সম্পাদন হবে। ভিন্ন আবহে ফেব্রুয়ারি থেকে মিলের উৎপাদন শুরু হবে। ক্রমাগত লোকসানের কারণে ২০২০ সালের ৩ জুলাই এর উৎপাদন বন্ধ হয়ে যায়। বৃহত্তম এ পাটকলের বয়স ৭০ বছর।

বিজিএমসি থেকে প্রাপ্ত তথ্যে বলা হয়েছে, ক্রিসেন্ট জুট মিলের ইজারা পেয়েছে মিমো জুট লি. নামক একটি বেসরকারি পাটকল। এ প্রতিষ্ঠানের মালিক খুলনার ফুলতলা উপজেলার বাসিন্দা। ২০ বছরের জন্য পাটকলটি বেসরকারি খাতে ছেড়ে দেয়া হচ্ছে। অন্যান্য শর্তের মধ্যে অন্যতম ইজারা গ্রহীতারা পাট সম্পর্কিত পণ্য ছাড়া এ প্রতিষ্ঠানে অন্য কোনো পণ্য উৎপাদন করতে পারবে না। ২৪ মাসের ভাড়া বিজেএমসির তহবিলে জামানত হিসেবে জমা দিতে হবে। তারপর রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠান ইজারা গ্রহীতার কাছে হস্তান্তর করা হবে।

পাট ও বস্ত্র সচিব আব্দুর রউফ সাংবাদিকদের জানান, চলতি মাসেই ক্রিসেন্ট মিলের ইজারা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হবে। এ ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। টেন্ডারের সময়ই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারের শর্তসমূহ জানিয়ে দেয়া হয়েছে।

বিজেএমসির খুলনা আঞ্চলিক অফিসের কর্মকর্তা মুন্সি রফিকুল ইসলাম তথ্য দিয়েছেন, প্রতি মাসের ভাড়া বাবদ ৮৮ লাখ ৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ২৪ মাসের ভাড়া ২২ কোটি টাকা। জামানত জমা ও চুক্তি স্বাক্ষরের পর ইজারা গ্রহীতাকে মিল বুঝিয়ে দেয়া হবে। ইজারা গ্রহীতা কারখানার যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ পাবে কিন্তু জমি ব্যবহারের সুযোগ থাকবে না।

অপর একটি সূত্র জানায়, উৎপাদন বন্ধ থাকলেও প্রতি মাসে এ মিলের কর্মচারী, বিদ্যুৎ বিল, ওয়াসা ও টেলিফোন বিল বাবদ ১ কোটি টাকা ব্যয় হচ্ছে।

শ্রমিক সংগঠনের বিভিন্ন সূত্র বলেছে, তারা যে কোনো মূল্যে বেসরকারিকরণ প্রতিহত করবে।

খালিশপুরের গোয়ালপাড়া এলাকায় ১৯৫২ সালে এ মিল স্থাপিত হয়। ১১৩ একর জমির ওপর মিল স্থাপনে প্রথম পর্যায়ে বিনিয়োগ ছিল ১৫ লাখ টাকা। পাকিস্তানের শিল্পপতি আগাখান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, র‌্যালী ব্রাদার্স লি. অ্যান্ড জেমস্ মেকলি অ্যান্ড সন্স লি.-এর যৌথ অংশীদার ৫১ শতাংশ এবং পাকিস্তান সরকারের ৪৯ শতাংশ মালিকানায় ১৯৫৪ সাল থেকে উৎপাদন শুরু হয়। ১৯৭২ সালের ২৬ মার্চ আওয়ামী লীগ সরকার মিলটি জাতীয়করণ করে।

শাফিন / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা