ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

নরসিংদীতে মাদ্রাসাছাত্র অপহৃত


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৯-১-২০২২ দুপুর ৪:১৯

হাফেজ মো. আশিউর রহমান আলিফ (১২) নামে এক মাদ্রাসাছাত্রকে অপহরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (৯ জানুয়ারি) সকালে নরসিংদী শহরের জেলখানা মোড়স্থ আহাদ প্লাজায় প্রতিষ্ঠিত মাদ্রাসাতুল আল ইসলামীয়া প্রাঙ্গণে। 

জানা গেছে, নরসিংদী শহরের ভেলানগরস্থ ৩১৪/১ রনি ভিলা থেকে মাদ্রাসাতুল আল ইসলামীয়া হেফজ বিভাগের ছাত্র হাফেজ আশিউর রহমান আলিফ ঘটনার দিন দুপুরে মাদ্রাসায় আসায় উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে মাদ্রাসা এলাকায় এসে পৌঁছলে কে বা কারা তাকে অপহরণ করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে অপহৃতার পিতা আব্দুর রহমান নরসিংদী সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।

বিষয়টি নিয়ে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত সওগাতুল আলমের সাথে আলাপ করলে তিনি জানান, ভিকটিমকে উদ্ধার করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফায়জুল ইসলাম জানান, মাদ্রাসাছাত্রকে উদ্ধার এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

আলিফের পিতা আব্দুর রহমান জানান, বেশ কিছুদিন যাবৎ একটি চক্র ২৭৮১৭৫৭২৫২৫ টেলিফোন নাম্বার থেকে প্রতিনিয়ত তার ০১৯১৬-৭০৯০০০ নাম্বারে ফোন করে মোটা অংকের মুক্তিপন দাবি করা হচ্ছে। অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। চক্রটি অযথা তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। 

শাফিন / জামান

রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন

মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু

সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব

সাঘাটায় ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও মেম্বারসহ ৬ জন পুলিশ হেফাজতে, পরে মুচলেকায় মুক্তি

শ্রীপুরে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

দাউদকান্দিতে পৃথক অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গোদাগাড়ীতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব

মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত