গাজীপুরে বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যা; যুব মহিলা লীগ নেত্রী আটক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মান্নান নামে এক বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে স্থানীয় যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে পুলিশ।
আটক আফরোজা আক্তার ঝুমুর কালিয়াকৈর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম-আহ্বায়ক আর নিহত আব্দুল মান্নান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামের মৃত হযরত আলীর ছেলে। রোববার (৯ জানুয়ারি) বৃদ্ধের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, স্থানীয় মর্নিংসান প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের পরিচালক ও মৌচাক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম হোসেন এবং তার প্রতিবেশী আব্দুল মান্নানের মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার বিকেলে সেলিম, তার বাবা আব্দুল মজিদ ও তার স্ত্রী আফরোজা আক্তার ঝুমুর লোকজন নিয়ে আব্দুল মান্নানের টিনের বেড়া ভেঙে ফেলে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে মান্নানসহ কয়েকজন লাঠির আঘাতে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রোববার ভোরে উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আব্দুল মান্নান মারা যান। এ ঘটনায় সকালে ঝুমুরকে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে সেলিমসহ পরিবারের অন্যন্যরা পলাতক রয়েছে।
ওসি আকবর আলী খান আরো জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হত্যায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।
শাফিন / জামান
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
মনোহরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
কালিয়ায় নদীর তীরে ১০টি অবৈধ কয়লার চুল্লি, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
উখিয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা জব্দ
শ্রেণিকক্ষ দখল করে অধ্যক্ষের বসবাস, পাঠদানে বিঘ্নের অভিযোগ
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রচারণা
উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ
২৭ আগস্ট গণঅধিকার পরিষদের নড়াইল জেলা সম্মেলন
ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি
ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
Link Copied