ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ইউপি নির্বাচন

ইউপি নির্বাচন : কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নে সবাই নতুন মুখ


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৯-১-২০২২ বিকাল ৫:৯
সদ্যসমাপ্ত ইউপি নির্বাচনে কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়ন পরিষদে নির্বাচিতরা সবাই নতুন মুখ। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কমলগঞ্জ উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নে বর্তমান পরিষদের পুরাতন কেউ নির্বাচিত হতে পারেননি। এ পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য সবাই নতুন মুখ।
 
বর্তমান পরিষদের কেউই নির্বাচনে বিজয়ী না হওয়াতে নবনির্বাচিত চেয়ারম্যানসহ ১৩ সদস্যের পুরো প্যানেলই নতুন মুখ হলেও এদের মধ্যে জনপ্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা রয়েছে ৩-৪ জনের। বাকিরা জনপ্রতিনিধি হিসেবে নবীন। তাদের কাছে বর্তমান পরিষদের সবাই হেরেছেন বিপুল ভোটের ব্যবধানে। এলাকায় নির্বাচন পরবর্তী চায়ের আড্ডায় বিষয়টি সবার মুখে মুখে।
 
ইসলামপুর ইউনিয়নে ৮ হাজার ৩৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. সুলেমান মিয়া। এখানে ৬ হাজার ৬৩০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন তাহার আপন সহোদর বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান।
 
এখানে সাধারণ সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- ১নং ওয়ার্ডে মো. ফারুক আহমেদ, ২নং ওয়ার্ডে আছদ্দর আলী, ৩নং ওয়ার্ডে আবু আবদুল্লা, ৪নং ওয়ার্ডে মো. সবুজুর রহমান, ৫নং ওয়ার্ডে মো. ফজলুর রহমান, ৬নং ওয়ার্ডে আফরোজ আলী, ৭নং ওয়ার্ডে চার্লেস সুঙ, ৮নং ওয়ার্ডে মো. নুরুল হক এবং ৯নং ওয়ার্ডে সজয় কিশোর যাদব (আপেল)। সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মধ্যে ১, ২ ও ৩নং ওয়ার্ডে মালেকা বেগম, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে হাজিরা পারভীন এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে অহিল্যা নুনিয়া।
 
উল্লেখ্য, গত বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপে এ উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ৪ প্রার্থী, নৌকার বিদ্রোহী ২ জন ও স্বতন্ত্র ৩ প্রার্থী নির্বাচিত হয়েছেন।

শাফিন / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান