ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

কমলগঞ্জে নৌকার অফিসে হামলা মামলায় পরাজিত স্বতন্ত্র প্রার্থীসহ ৬ জনের জামিন নামঞ্জুর


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৯-১-২০২২ বিকাল ৫:১১

কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি পরাজিত স্বতন্ত্র প্রার্থী জুনেল আহমেদ তরফদারসহ ৬ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। রোববার (৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে সকালে এ মামলায় এজাহারভুক্ত ২৮ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। দুপুরে জামিন শুনানি শেষে আদালতের বিচারক আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ ২২ আসামির জামিন মঞ্জুর করে প্রধান আসামিসহ ৬ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

জামিন নামঞ্জুর হওয়া ৬ আসামি হলেন- পরাজিত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সদ্য সাময়িক বহিষ্কৃত) জুনেল আহমেদ তরফদার, তার প্রধান নির্বাচনী এজেন্ট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক (সদ্য সাময়িক বহিষ্কৃত) হামিদুল হক চৌধুরী বাবর, সমর্থক মিজানুর রহমান, হারুনুর রশীদ, মোস্তাক আহমেদ মস্তান ও বেলাল মিয়া।

এ মামলায় এজাহারভুক্ত আসামি সাংবাদিক সোহেল রানাসহ ২২ আসামির জামিন এবং ৬ আসামির জামিন নামঞ্জুরের বিষটি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম। এর আগে এ মামলায় রাসেল ও ওয়াহিদ মিয়া নামে দুই আসামিকে আটক করে কমলগঞ্জ থানা পুলিশ।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি রাতে কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইফতেখার আহমেদ বদরুলের (নৌকা) নিবার্চনী কার্যালয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকরা হামলা করেন। আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও সমর্থকরা এ হামলা করেন। এ সময় নির্বাচনী অফিসে অবস্থান করছিলেন দলীয় চেয়ারম্যান প্রার্থী বদরুলের বড় ভাই সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি। হামলাকারীরা সাংসদের গাড়িবহরে হামলা করেন বলে অভিযোগে বলা হয়। হামলা ও সংঘর্ষের ঘটনায় এমপি শহীদের গানম্যান তরিকুল, গাড়িচালক স্বপন ও ব্যক্তিগত একান্ত সহকারী ইমাম হোসেনসহ উভয়পক্ষের ১০ জন আহত হলেও আব্দুস শহীদ এমপি অক্ষত ছিলেন। এ ঘটনায় ওই দিন রাতে কমলগঞ্জ থানায় মামলা করেন এমপি শহীদের ছোট ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল।

বদরুলের প্রধান নির্বাচনী এজেন্ট বুলবুল বাদী হয়ে দায়ের করা এ মামলায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী একমাত্র স্বতন্ত্র প্রার্থী জুনেল আহমদ তরফদারকে প্রধান আসামি করে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামি করে মামলা করা হয়।

শাফিন / জামান

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’