সন্ত্রাসী টোকেন চৌধুরীকে গ্রেফতার দাবি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুর দরবার শরিফের জমি দখলে নিয়ে রিসোর্ট বানাতে মরিয়া হয়ে উঠেছে দৌলতপুরের এক সময়কার প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যার দায়ে দেশত্যাগকারী সন্ত্রাসী টোকেন চৌধুরী ও তার ভাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম চৌধুরী। জমি দখলে নিতে সন্ত্রাসী টোকেন ও তার ভাই কল্যাণপুর চরদিয়া পাক দরবার শরিফে ইতিপূর্বে কয়েকবার সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা ও লুটপাট চালিয়ে জাকেররানদের উচ্ছেদ করার অপচেষ্টা করেছেন বলে অভিযোগ করে বক্তব্য দিয়েছেন মানববন্ধনের বক্তরা।
গত শক্রবার দুপুরে টোকেন চৌধুরী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে দরবারের জাকেরদের ওপর হামলা করেই ক্ষ্যান্ত হয়নি, দরবারের খাদ্যগুদামে রাখা চাল, ডাল, মসলাসহ দানবাক্সে রাখা নগদ টাকা লুটপাট করেছে। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে জাকেরদের রক্ষা করতে পারলেও লুটপাট ঠেকাতে পারেনি। সন্ত্রাসী টোকেনের নেতৃত্বে হামলাকারী জাকির চোর, রাজা, রেজু, বজুসহ অজ্ঞাত ৭০-৮০ জন মিলে দরবারের চারদিকে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর টোকেন চৌধুরী উপস্থিত থেকে দরবার শরিফের টার্মিনাল গেটের সামনে কুষ্টিয়া থেকে আগত দুজন জাকেরকে মারপিট করলে এ ব্যাপারে দৌলতপুর থানায় তাদের নামে অভিযোগ দিলে টোকেন চৌধুরী মহিলাদের দিয়ে মিথ্যা ঘটনা সাজিয়ে থানায় আরেকটি অভিযোগ দেয়। দৌলতপুর থানায় সন্ত্রাসী জাকির, রাজা, বজু, মাসুদসহ ১০-১৫ জনের নামে একাধিক মামলা রয়েছে দরবারে হামলা ও ভাংচুর করার। এছাড়া জাকিরসহ তার সহযোগীদের নামে দৌলতপুর থানায় মাদক ও চুরি-ছিনতাইয়ের মামলাও চলমান রয়েছে।
দরবারের প্রতিটি হামলা সিসি ক্যামেরায় রেকর্ড থাকায় তারা সিসি ক্যামেরা ভাংচুর করেছে- এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও তাদের বিরুদ্ধে টোকেনের ভাইয়ের প্রভাবে বারবার পার পেয়ে গেছে সন্ত্রাসীরা। দৌলতপুরের সকল অনৈতিক অপকর্মের হোতা টোকেন চৌধুরী ইতিপূর্বে তার ভাইয়ের প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসের রামরাজত্ব কায়েম করে বিপুল পরিমাণ অর্থ-সম্পদের পাহাড় গড়েছে। এ সম্পদের গরমে সে কোনোকিছুতেই তোয়াক্কা করে না।। রাজনৈতিক দলের পভাব খাটিয়ে টোকেন চৌধুরী এলাকায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই, মাদকসহ ভূমি দখল ও অবৈধ বালুমহল নিয়ন্ত্রণ করে তার সন্ত্রাসী ক্যাডার বাহিনী দিয়ে। সন্ত্রাসী টোকেন চৌধুরী দরবার শরিফ উচ্ছেদ করতে আবারো মরিয়া হয়ে পড়েছে।
এবার তার পরিকল্পনা দরবার শরিফের জায়গা দখল করে সেখানে একটি রিসোর্ট করার। টোকেনের ক্যাডার বাহিনী প্রতিদিন এলাকায় তাণ্ডব চালিয়ে নিরীহ মানুষকে মারধর ও অত্যাচার করলেও ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। হামলার ঘটনায় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জাবিদ হাসান দরবার শরিফসহ আশপাশের ঘটনাস্থল পরিদর্শন করেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছেন। দরবারে অগিসংযোগ, হামলা ও ভাংচুরের ঘটনায় একটি মামলা হয়েছে দৌলতপুর থানায়-(১৫) এ পর্যন্ত ৫ আসামিকে আটক করেছে পুলিশ।
আজ রোববার (৯ জানুয়ারি) দরবার শরিফের কয়েক হাজার জাকের ও ভক্ত কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং টোকেন চৌধুরী ও তার ভাইকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও কুষ্টিয়া জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান তারা। জেলা প্রশাসক ও পুলিশ সুপার দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
দৌলতপুরের জাকের ভক্তগণ টোকেন বাহিনীর হাত থেকে বাঁচতে এবং দরবার শরিফকে রক্ষা করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি বরাবর স্মারকলিপির অনুলিপি পাঠিয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন।
শাফিন / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা