কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নিহত ৪
কুষ্টিয়া সদরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় মন্ডল হোটেলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী।
নিহতরা হলেন- সদর উপজেলার স্বস্তিপুর এলাকার হজেল হোসেনের ছেলে ভ্যানচালক মুক্তার হোসেন (৫০), একই এলাকার আজিজুল হকের স্ত্রী জেসমিন (৩০), আলামপুর হালদারপাড়া এলাকার ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৭) এবং হালদারপাড়ার মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী (৪৫)। এ ঘটনায় আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের শরিফুলের স্ত্রী তহমিনা খাতুন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় মন্ডল হোটেলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ঝিনাইদহগামী দ্রুতগতির একটি ট্রাক বিপরীতগামী একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ চারটি উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে গেছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী দ্রুতগতির একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে মরদেহ চারটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
জামান / জামান
ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন
পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১
রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা
মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক
বরিশাল বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য
গুরুদাসপুরে ২১ টি দারিদ্র্যে পরিবারের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ
বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর
কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা
নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন
ঢাকায় মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর