ঢাকা সোমবার, ৪ মে, ২০২৬

প্রেম করছেন শবনম ফারিয়া, ইঙ্গিত দিলেন নিজেই!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-১-২০২২ দুপুর ১১:৪৮

ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া ভালোবেসে বিয়ে করেছিলেন। হারুনুর রশীদ অপুর সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু সংসারটি টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তারা নিজেদের ভিন্ন পথ বেছে নেন।

কিছুদিন আগেই ফারিয়া অভিযোগ তোলেন, প্রাক্তন স্বামী অপু তাকে নির্যাতন করতেন। সংসার জীবনে অতিষ্ট হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও অপু এসব অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা যুক্তি দেখিয়েছেন। ফারিয়া-অপুর অতীত দাম্পত্য জীবনের বিষয় নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। সেই রেশ কাটতে না কাটতে নতুন গুঞ্জন ছড়ালো।

শোবিজ পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, নতুন করে প্রেমে পড়েছেন শবনম ফারিয়া। প্রেমিকের সঙ্গে তিনি নাকি কিছুদিন আগে কক্সবাজার ও সেন্টমার্টিন থেকেও ঘুরে এসেছেন।

এবার ফারিয়ার একটি পোস্টে প্রেমের ইঙ্গিত পাওয়া গেল। শনিবার (৮ জানুয়ারি) ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন তিনি। গোলাপি-সবুজ পাড়ের সাদা শাড়ি। মিষ্টি হাসিতে তোলা ছবি দুটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আলিয়া ভাট প্রেমিকের তোলা নিজের কয়েকটি ছবি পোস্ট করে প্রেমিকের ফটোগ্রাফি দক্ষতা দেখিয়েছেন। তাই চিন্তা করলাম, আমি কেন আমার বানরের (বানর ইমোজি) তোলা ছবি দেখিয়ে তার দক্ষতা কেন প্রকাশ করব না? থ্যাংক ইউ বানর, আমার ইনস্টাফিড আরও সুন্দর করে তুলতে সহযোগিতা করার জন্য।’

বলে রাখা প্রয়োজন, গত ৭ জানুয়ারি বলিউড অভিনেত্রী আলিয়া ভাট কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। সেগুলোর ক্যাপশনে তিনি লেখেন, ‌‘আমার প্রেমিকের ফটোগ্রাফি দক্ষতা দেখালাম।’

আলিয়ার প্রেমিক যে রণবীর কাপুর, তা সবারই জানা। বলিউডে তাদের প্রেম ওপেন সিক্রেট। কিন্তু শবনম ফারিয়া যাকে ‘বানর’ ছদ্মনাম দিলেন, তিনি কে? পরিচয়টা জানা যায়নি।

এদিকে ফারিয়ার ইনস্টাগ্রাম ঘুরে দেখা যায়, অনেকদিন ধরেই তিনি তার বিভিন্ন ছবির ক্রেডিট দিচ্ছেন ‘বানর’ ইমোজিকে। অর্থাৎ যিনি ছবিগুলো তুলে দিচ্ছেন, তাকে ফারিয়া অন্তর্জালে বানর নামে সম্বোধন করছেন। কিন্তু সেই বানরের আসল পরিচয় এখনো আড়ালে রয়ে গেছে।

আরও একটি বিষয় নজরে আসছে নেটিজেনদের। তা হলো শবনম ফারিয়ার অনামিকা আঙুলে আংটি। অপুর সঙ্গে বিচ্ছেদের পর তার হাত খালিই ছিল। তবে কয়েক মাস ধরে অনামিকায় একটি আংটি পরিধান করছেন অভিনেত্রী। এটা দেখে অনেকে ধারণা করছেন, কেবল প্রেম নয়; আংটিও নাকি বদল করে ফেলেছেন শবনম ফারিয়া। যদিও এসব বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য কিংবা ঘোষণা দেননি অভিনেত্রী।

শাফিন / শাফিন

শেখার শেষ নেই, সবাই তো শেখে : হৃদয়

ম্যাচ জয়ের পর বাংলাদেশি দর্শকদের কাছে দুঃখপ্রকাশ কেলির

ম্যাচের দৈর্ঘ্য কমে সাড়ে চারটায় শুরু হবে খেলা

বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ, মুখ খুললেন ইরানি ফুটবলপ্রধান

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হবে বাংলাদেশের একাদশ

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মেরে আর্জেন্টাইন গোলরক্ষক ১৩ ম্যাচ নিষিদ্ধ

বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় টি-টোয়েন্টি

র‌্যাংকিংয়ে তিন বাংলাদেশি পেসারের বড় লাফ

পিএসজির ৪৩ গোল, বায়ার্নের ৪২—চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস

বিশ্বকাপ শেষেই একসঙ্গে অবসরে যাবেন নিউজিল্যান্ডের ৩ তারকা

একদিন এগিয়ে এলো ফুটবল লিগ

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ