আক্কেলপুরে পৃথক স্থানে টাকা-স্বর্ণালঙ্কার ও গরু চুরি
জয়পুরহাটের আক্কেলপুরে এক রাতে উপজেলার দুটি পৃথক স্থানে টাকা, স্বর্ণালঙ্কার ও গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার (৯ জানুয়ারি) রাতে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়েছে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের পূর্ব মাতাপুর মণ্ডলপাড়া গ্রামের আক্তার হোসেনে ছেলে আব্দুস সালামের বাড়িতে ও গরু চুরি হয়েছে গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর হিন্দুপাড়া গ্রামের প্রফুল্ল পরামাণিকের ছেলে স্বপন পরামাণিকের বাড়িতে।
চুরি হওয়া দুটি পরিবার সূত্রে জানা গেছে, আব্দুস সালামের বাড়িতে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ঘরের বিভিন্ন আসবাবপত্র ভেঙে প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১১ হাজার টাকা চুরি হয়েছে। অপরদিকে স্বপন পরামাণিকের বাড়িতে ইটের দেয়াল পার হয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের দুটি গরু ও দুটি বাছুর চুরি হয়েছে। দুটি চুরির ঘটনা রাত ২টার পর ঘটেছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, চুরির বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ হয়নি। বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে চুরি হওয়া দুটি বাড়িতেই গিয়ে পরিদর্শন করে এসেছি।
শাফিন / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়