ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থীর ফলাফল জালিয়াতির অভিযোগ


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১০-১-২০২২ দুপুর ৪:৯

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত বুধবার কুমিল্লার নাঙ্গলকোটের ৪নং মৌকরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল-জালিয়াতির মাধ্যমে ১নং ওয়ার্ডের সাদারণ সদস্য (মেম্বার) পদে আপেল প্রতীকের প্রার্থী মো. ওমর ফারুককে পরাজিত করানো হয়েছে বলে প্রতিবাদ সভা সোমবার (১০ জানুয়ারি) ১নং ওয়ার্ডের বড় ফতেহপুর গ্রামে অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় মো. ওমর ফারুক অভিযোগ করে বলেন, বিজয়ী তালা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মোক্তার হোসেন তার নিজের আত্মীয় ১৩ জনকে এজেন্ট নিয়োগ দিয়ে এবং প্রশাসন লোকদের দিয়ে কারচুপির মাধ্যমে আমাকে পরাজিত করা হয়েছে। কেন্দ্রে মোট ২৬০০ ভোটার রয়েছেন। কাস্টিং হয়েছে ১৬৫০টি কিন্তু দেখানো হয়েছে ১৩৫১ ভোট। এতে ৩০০ ভোট কম দেখানো হয়েছে এবং দেড় ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা, মৃত ব্যক্তি, প্রবাসী ব্যক্তিদের ভোট দেয়া হয়েছে। তালা প্রতীকের লোকজন আমার ভোটারদের কেন্দ্রে ঢুকতে বাধা সৃষ্টি করেছে।

ভোট কারচুপির অভিযোগে আরো বক্তব্য রাখেন- ১, ২ ও ৩নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কলম প্রতীকের প্রার্থী তাহেরা বেগম, মোরগ প্রতীকের প্রার্থী জাকের হোসেনের ছেলে মো. ওমর ফারুকসহ অন্যান্য প্রার্থীরা। ৪নং মৌকরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদে পুনরায় ভোট গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বরাবর অভিযোগপত্র দাখিল করেছেন বলে জানান তারা। 

শাফিন / জামান

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ