ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে ৫০ হাজার ইয়াবাসহ আটক ৩


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৫-৬-২০২১ দুপুর ১২:১৮

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (১৫ জুন) ভোররাতে দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই মো. আরিফউজ্জামান খান ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানার দোহাজারী পৌরসভার সিঙ্গার শোরুমের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ওপর অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বহনকাজে ব্যবহৃত একটি মিনিট্রাক (চট্ট মেট্রো-ট ১১-৪১০৪)-সহ তাদের ‍আটক করা হয়। ‍

আটককৃতরা হলো- চান্দগাঁও থানার সহিদপাড়া এলাকার মৃত নিরধ মজুমদারের ছেলে নয়ন মজুমদার (৩৪), নোয়াখালী জেলার ফারুক আমিনের বাড়ি এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে বেলায়েত হোসেন (৪২) ‍এবং কক্সবাজার জেলার ঈদগাহ থানার চৌকিদার বাড়ি এলাকার মো. আফছার কামালের ছেলে মো. সফিউল হক (২০)।

এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পৌরসভায় সিঙ্গারের শোরুমের সামনে থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ