ভুল করে অন্য গাড়িতে ওঠায় যাত্রীকে মারধর ও অতিরিক্ত অর্থ আদায়
চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকার এস আলম কাউন্টার থেকে বাশঁখালীর যাওয়ার ৯৯৬নং গাড়ির টিকিট কেটে ভুলে মহেশখালী যাওয়ার এস আলমের ১৪৫০নং গাড়িতে ওঠায় কাটালিয়া আমিম মাদ্রাসার হাফেজ ছাত্রকে মাঝপথে এসে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে গাড়িতে দায়িত্বরত সুপারভাইজার ও ড্রাইভারের বিরুদ্ধে। এ সময় মহেশখালীর গাড়িতে ওঠায় জোর করে অতিরিক্ত ১৮০ টাকা আদায় করা হয়েছে। ঘটনাটি ঘঠে সোমবার (১৪ জুন) রাত ৮টার দিকে।
এস আলম গাড়িতে হয়রানির শিকার কাটালিয়া আলিম মাদ্রাসার ছাত্র হাফেজ মো. আরফাত গাড়িতে থাকা প্রতিবেদককে বলেন, আমি চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে বাঁশখালী যাওয়ার জন্য ১৬০ টাকা দিয়ে টিকিট নিয়ে এস আলম গাড়িতে উঠে সিটে বসি। তখন একটু পরে আমি যে সিটে বসি সেই সিটে আরেকজন এলে আমি মৌখিকভাবে আপত্তি জানালে অন্যজন যে আসল সে সামনের সিটে বসে পড়ে। তখন কোনো সমস্যা হয়নি। কিন্তু কিছুদূর যাওয়ার পর চলন্ত অবস্থায় গাড়িতে দায়িত্বরত সুপারভাইজার এসে আমার টিকিট দেখতে চাইলে আমি দেখালে সে বলে তুই এই গাড়িতে উঠলি কেন? গাড়ির নাম্বার দেখে উঠলি না কেন- বলে মা-বোন ধরে অকথ্যভাষায় গালিগালাজ ও মারধর করতে থাকে। এক পর্যায়ে ড্রাইভার এসে আমাকে জোর করে মাঝপথে নামিয়ে দেয়ার চেষ্টা করে। পরে পাশে থাকা যাত্রীদের হস্তক্ষেপে কোনোরকম রক্ষা পাই। তারপর তারা আমার থেকে জোর করে অতিরিক্ত ১৮০ টাকা আদায় করে। আমি এই রকম হয়রানির বিচার চাই।
এদিকে পাশার সিটে বসে থাকা আরেক যাত্রী আব্দুল গণি বলেন, হয়তো ভুল করে গাড়িতে উঠায় তার অপরাধ হলো। কিন্তু গাড়ির টিকিট চেক করা কি তাদের দায়িত্ব না? আজ যদি গাড়ির টিকিক চেক করে যাত্রী ওঠাতো তাহলে এ রকম হয়রানির শিকার হতে হতো না।
আরেক যাত্রী চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্র মিনহাজ উদ্দীন বলেন, ভুল হলে সমাধান আছে। তাই বলে যাত্রীকে এভাবে গালিগালাজ ও হয়রানি করা উচিত হয়নি।
এদিকে অভিযুক্ত গাড়ির সুপারভাইজার রিয়াদ (এহালাস) বলেন, আমার গাড়িতে বাঁশখালীর যাত্রী ওঠায় চেকার আমাকে ৩৪০ টাকা জরিমানা করেছে। তার কারণে আমার ক্ষতি হবে বিধায় উক্ত যাত্রীর সাথে কথা কাটাকাটি হয়েছে। একপর্যায়ে ড্রাইভারসহ তার থেকে তার সাথে থাকা টিকিটসহ ১৮০ টাকা আদায় করি।
এদিকে অভিযোগ আছে, এস আলম গাড়িতে যাত্রী হয়রানি নতুন নয়। তারা যাত্রীদের সাথে দুর্ব্যবহারসহ মাঝপথ থেকে যাত্রী উঠা-নামাসহ অনেক অনিয়ম করে থাকে। উক্ত গাড়িতে করে বাঁশখালীর চাম্বল থেকে দুজন যাত্রী কেন ওঠানে হয়েছে জিজ্ঞাসা করায় অপরাপর যাত্রীর সাথেও খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ করেন আরেক যাত্রী। বলেন, গাড়িতে যে যাত্রী উঠছে সে আমার চাচা, আরেকজন সেও আমার চাচা। যাত্রীরা বলেন, আমরা ভাড়া দিয়ে নিয়মিত যাতায়ত করি।
এস আলম গাড়ির ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য তাদের থেকে নাম্বার বা নাম জানতে চাইলে তারা তা দিতে অস্বীকৃতি জানায়।
এমএসএম / জামান
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার
Link Copied