ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

‘এমবাপে, তুমি মারা গেছো’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১-২০২২ দুপুর ১১:১২

বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপে। তাকে নিয়ে চারদিকেই শোনা যায় আলোচনা। এবার কি না তিনি পেয়েছেন হত্যার হুমকি। ঘটনাটি ঘটেছে এমবাপের শহর ফ্রান্সের প্যারিমসের বুন্ডেতে। সেখানে একটি দেওয়ালে আঁকা ছিল ফরাসি তারকার ছবি। এর ওপর লেখা হয়েছে, ‘এমবাপে, তুমি মারা গেছো।’

খবরটি জানিয়েছে ফরাসি দৈনিক লা প্যারেসিয়ান। এমবাপের জন্য আঁকা ওই ছবিটি মূলত করেছিল ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি। ২১ বছর বয়সী তারকার পোশাকের স্পন্সর তারা। ওই ছবিটিতে দেখা যায় এমবাপের ছোটবেলার একটি দৃশ্যও আছে সেখানে। ফুটবলে মাথায় রেখে শুয়ে আছেন তিনি।

এর উপর এমবাপের একটি বড় ছবি আঁকা আছে। যেখানে লেখা হয়েছে, ‘তোমার স্বপ্নকে ভালোবাসো, তারা তোমাকে ভালোবাসা ফিরিয়ে দেবে।’ এমবাপের সঙ্গে হুমকি দেওয়া হয়েছে স্থানীয় রাজনীতিবিদ সিলভিন থমাসিনকে। তিনি এ বছর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

অনেকদিন ধরেই এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়ার ব্যাপারে গুঞ্জন শোনা যাচ্ছে। গত মৌসুমে তার জন্য আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছিল স্প্যানিশ ক্লাবটি। যেতে রাজি ছিলেন এমবাপে নিজেও। কিন্তু ফরাসি ক্লাব পিএসজি ছাড়েনি তাকে। এ নিয়ে ক্লাবের সঙ্গে মনোমালিন্যও তৈরি হয় এমবাপের। 

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তার। এরপরই এমবাপে রিয়ালে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। হত্যার হুমকির প্রকৃত কারণ জানা না গেলেও মনে করা হচ্ছে, এমবাপের সম্ভাব্য রিয়াল যাত্রার কারণেই এমন হুমকি দেওয়া হয়েছে।

শাফিন / শাফিন

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ

২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের

হেডকেও বোল্ড করলেন হাসান

বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি