ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে এক হাজার মাস্ক বিতরণ


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১১-১-২০২২ দুপুর ২:৪৫

করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলায় কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে টিকা গ্রহণ করতে আসা কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ জনগণের মাঝে প্রায় এক হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালনগর ও কমলগঞ্জ ডাকবাংলো এলাকায় টিকা নিতে আসা শিক্ষার্থী ও সাধারণ জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন, কাউন্সিলর ছাদ আলী, যুবলীগ নেতা জহিরুল ইসলাম নানু, মুহিব মিয়া প্রমুখ।

আলাপকালে পৌর মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, নিয়মিত মাস্ক পরিধান ও সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলাচল করলে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ মোকাবেলা করা সম্ভব। তিনি কমলগঞ্জ পৌর এলাকাসহ উপজেলার সকল জনসাধারণকে মাস্ক পরে ঘরের বাইরে বের হওয়ার অনুরোধ জানান।

পৌর মেয়র বলেন, কমলগঞ্জ পৌরসভার পক্ষথেকে মাস্ক বিতরণ অব্যাহত থাকবে।

শাফিন / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান