এটাই হয়তো আমার প্রথম এবং সর্বশেষ স্মার্টকার্ড বিতরণ : মাহবুব তালুকদার
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, আপনারা অনেক ভাগ্যবান যে ঢাকাতেও অনেক এলাকায় স্মার্টকার্ড বিতরণ হচ্ছে না কিন্তু আপনারা স্মার্টকার্ড পাচ্ছেন। ১৫০ টা প্রতিষ্ঠানে এ স্মার্টকার্ড ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ স্মার্ট কার্ড ছাড়া নাগরিকত্ব পূর্ণতা পায় না। আমাদের এই দেশ রক্তের বিনিময়ে কেনা আমরা সেই দেশের নাগরিক এরচেয়ে মূল্যবান আর কী হতে পারে ব্যক্তিজীবনে। এই স্মার্ কার্ড আমাদের ব্যক্তি জীবনকে ধন্য করেছে। কিছুদিন আগে একটা কর্মশালা করেছিলাম সেটা হচ্ছে যাদের পরিচয় নাই তাদের কি করে পরিচয়ের মাঝে আনতে পারি।
তিনি আরো বলেন, ধরেন, যারা পথ শিশু তাদের অনেকের মা-বাবার নাম নেই কিম্বা যারা পরিত্যক্ত যাদের ডাসবিনে ফেলে গেছে তার চেয়েও বড় কথা মুক্তিযুদ্ধের সময় সেসব শিশুর জন্ম হয়েছিল যাদেরকে মনে করা হত অনাকাঙ্ক্ষিত তারা মোটেই অনাকাক্সিক্ষত নয়, তারা একটা স্বাধীনদেশের প্রথম সন্তান তাদের আত্মপরিচয়ের ব্যবস্থা হয়েছে। এই স্মার্ট জাতীয় পরিচয়ের মধ্যে দিয়ে কিছুটা পূরণ করতে পারব এবং যারা এখন পর্যন্ত পরিচয়হীন তাদের একটা পরিচয়ের মধ্যে আনব। আপনি যে একটা পরিবারের অংশ সেটাতো একটা পরিচয়পত্রের মধ্যে দিয়ে আনতে হবে। আমি এখানে আপনাদের মাঝে আসতে পেরে আমি ধন্য। সম্ভবত এটাই হয়তো আমার প্রথম স্মার্টকার্ড বিতারণ এবং সম্ভবত এটাই হয়তো আমার সর্বশেষ স্মার্টকার্ড বিতারণ।
মঙ্গলবার শাহজাদপুর উপজেলা পরিষদ শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. শামসুজ্জোহার সভাপতিত্বে উপজেলা নির্বাচন কমিশনার মো. জাহাঙ্গীর হোসেনে সঞ্চালনায় বিশেষ অথিতি হিসাবে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেন, রাজশাহী বিভাগের আঞ্চলিক কমিশনার মো. ফরিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদীসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাগন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধাবৃন্দ ও পৌরসভার বিভিন্ন কাউন্সিলার বৃন্দ। পরিশেষে বাংলাদেশ নির্বাচন কমিশনার পৌর মেয়রকে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরনের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করেন।
শাফিন / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন