বগুড়ার শেরপুরে শীতার্ত ও দরিদ্রদের মধ্যে সেনাবাহিনীর কম্বল বিতরণ
বগুড়ার শেরপুরে ৪ সিগন্যাল ব্যাটালিয়নের উদ্যোগে এবং তত্ত্বাবধানে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মমিনপুর গ্রামের ঈদগাহ মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন ৪ সিগনাল ব্যাটেলিয়নের সেনা সদস্যরা। মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় সেনাবাহিনীর বগুড়া অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ ২০২১/২২-এর অনুশীলনের পাশাপাশি দুস্থ ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ৪ সিগন্যাল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোহতাসিম বিল্লাহ পিএসসি। ২০০ দুস্থ ও গরিব নারী-পুরুষের মাঝে এ কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ৪ সিগনাল ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর মো. শাহিদ আহসান ভূঁইয়া, মেজর মো. সুমন মিয়াসহ অন্যান্য অফিসার, গাড়ীদহ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালক শরিফুল ইসলাম, অধ্যক্ষ জিয়াউদ্দিন লিটন, গাড়ীদহ ইউপি চেয়ারম্যান মো. দবির উদ্দিন, ১নং প্যানেল চেয়ারম্যান আছাদ্দুজ্জামান এবং ৪ সিগনাল ব্যাটালিয়নের সদস্যরা।
শাফিন / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়