ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

ঘোড়াশালে জনপ্রিয় হচ্ছে গ্রাম আদালত, দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি সহজেই


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১১-১-২০২২ দুপুর ৪:১৩

বিশৃঙ্খলা, দুর্ভোগ, অনিয়ম-দুর্নীতির ভিড়ে মামলার ফেরে পড়া বিচারপ্রার্থীর রুদ্ধশ্বাস ছোটাছুটি। রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার এ এক জটিল-কঠিন সমীকরণ। এসবের ধার না ধেরে প্রতিষ্ঠিত সরল এক বিচার ব্যবস্থার নামই হচ্ছে ‘গ্রাম আদালত’, যে আদালতে নেই কালো গাউন পরা উকিল-মোক্তার-পেশকার। তবে রয়েছে লাল সালুবেষ্টিত এজলাস, কাঠগড়া। তবে নেই ১৪ শিকের গারদ। নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় বসছে ‘আদালত’। ফরিয়াদী-প্রতিবাদী উভয়েই হাজির। মজলিসে উপস্থিত পৌর মেয়র, কাউন্সিলরবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বাদী-বিবাদী নিজের পক্ষে প্রমাণ ও সাক্ষী-সাবুদ হাজির করছেন। তারা উভয়ের কথা গভীর মনোযোগ সহকারে শোনেন। অতঃপর মজলিশের সামনে থমথমে ও ভাবগম্ভীর পরিবেশে ঘোষিত হয় রায়। সর্বসম্মতিক্রমে ঘোষিত এ রায় উভয়পক্ষ মেনে নিচ্ছেন।

এছাড়া এই গ্রাম আদালতের আইনগত শক্ত ভিত্তিও রয়েছে। বাদি-বিবাদীও সন্তুষ্ট প্রকাশ করছেন এই গ্রাম আদালতের বিচারকার্যে। মাত্র ২০০ টাকা পৌর ফি দিয়ে দীর্ঘদিনের জমি ও পারিবারিক বিরোধ খুব সহজেই গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করছেন এলাকাবাসী। প্রতি শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষারের সভাপতিত্বে শুরু হয় বিভিন্ন অভিযোগের বিচারকার্য। গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাওয়ায় সপ্তাহ ঘুরতে না ঘুরতেই পৌর এলাকার বিভিন্ন গ্রামের মানুষদের অভিযোগ গুলো নিয়ে হাজির হন পৌর মেয়রের এই এজলাসে।

তারই ধারাবাহিকতায় শনিবার সকালে পৌর এলাকার বিভিন্ন গ্রামের ১৩ টি অভিযোগপত্র নিয়ে গ্রাম্য আদালতে কাউন্সিলরবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার শুনানি করেন। তার মধ্যে দীর্ঘদিনের জমি নিয়ে তিনটি অভিযোগপত্রের স্থায়ী নিষ্পত্তি হয়েছে। অন্য অভিযোগপত্রগুলোও নিষ্পত্তির দ্বারপ্রান্তে।

গ্রাম আদালতে ন্যায়বিচার প্রতিষ্ঠাই মূল লক্ষ্য জানিয়ে পৌর মেয়র ও গ্রাম্য আদালতের বিচারক আল-মুজাহিদ হোসেন তুষার বলেন, পৌর কাউন্সিলরবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে প্রতি শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্রাম আদালতের বিচারকার্য শুরু হয়। এখানে শতভাগ স্বচ্ছতার মাধ্যমে বিচারপ্রার্থীদের অভিযোগগুলো শুনে সাক্ষী-প্রমাণের ভিত্তিতে রায় দেয়া হয়। 

শাফিন / জামান

রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন

মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যু

সাতক্ষীরা শহরে মাদকের ছড়াছড়ি প্রশাসনের ভূমিকা নিরব

সাঘাটায় ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক ও মেম্বারসহ ৬ জন পুলিশ হেফাজতে, পরে মুচলেকায় মুক্তি

শ্রীপুরে মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেক আইডিতে তরুণীর ছবি-ভিডিও বিকৃত করে ছড়ানোর অভিযোগে সাবেক সেনাসদস্য গ্রেপ্তার

দাউদকান্দিতে পৃথক অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গোদাগাড়ীতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব

মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত