ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সংখ্যালঘুকে পেটানো সেই আসলামের নামে দুই সাংবাদিকের থানায় অভিযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১১-১-২০২২ দুপুর ৪:৪৩
সিরাজগঞ্জে রায়গঞ্জে ফেসবুকে কটূক্তি করে সাংবাদিকদের প্রাণনাশের হুমকিদাতা, সংখ্যালঘুকে পেটানো সেই আসলামের নামে রায়গঞ্জ থানায় দুই সাংবাদিক পৃথকভাবে অভিযোগ দায়ের  করেছেন।
 
জানা যায়, উপজেলার ঘুড়কা ইউনিয়নের মোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল সোমবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় গোমাংস ভক্ষণের অপবাদে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সালিশি বৈঠক চলাকালীন রায় ঘোষণার পূর্বেই প্রভাবশালী আ’লীগ নেতা আহসান হাবিব আসলাম ক্ষিপ্ত হয়ে মোড়দিয়া গ্রামের সংখ্যালঘু রণজিতকে প্রকাশ্য সালিশি বৈঠকে মারপিট করে। ওই ঘটনাটি স্থানীয় সাংবাদিকরা প্রথমে ফেসবুক ও পরে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রেরণ করেন। এতে আওয়ামী লীগের নেতা আহসান হাবিব আসলাম ক্ষিপ্ত হয়ে ফেসবুকে সাংবাদিকদের কটূক্তি করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
 
এ ঘটনার প্রতিবাদে কটূক্তি ও প্রাণনাশের হুমকির শিকার রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. শামীম উদ্দিন খান এবং দৈনিক জয় সাগর ও সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার রায়গঞ্জ প্রতিনিধি মো. আয়ুব আলী সোমবার সন্ধ্যায় রায়গঞ্জ থানায় উপস্থিত হয়ে পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন সংখ্যালঘু পেটানো সেই আসলামের বিরুদ্ধে। 
 
এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নিকট জানতে চাইলে মামলা ২টি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

শাফিন / জামান

বিদেশে লোক নেওয়ার কথা বলে প্রতারণা, নিঃস্ব হচ্ছেন সিংড়ার বেকার যুবকরা

বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অগ্রনী ব্যাংকে আয়োজনে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন অনুষ্ঠিত

গাজীপুরে রাস্তায় আগুন জ্বালিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

রাণীনগরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের সচেতনতামূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ

বিটেশ্বরে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ, দ্রুত মেরামতের দাবি

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল

শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

মনপুরায় মসজিদের ভেতর কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়লেও মনপুরায় ‘সোনার হরিণ’ জ্বালানি তেল

চাঁদপুরে পৃথক অভিযানে আটক দুই মাদকসেবীর কারাদন্ড

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আওয়ামী সন্ত্রাসের প্রতিবাদে রাজারহাটে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ