কুষ্টিয়ায় বৃদ্ধ মহিলাদের মাঝে উন্নতমানের খাবার ও চাল বিতরণ
কুষ্টিয়া সদর থানার পূর্ব মজমপুর এলাকায় উদয় সমাজ উন্নয়ন সংস্থার মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়ার উদ্যোগে বৃদ্ধ মহিলাদের মাঝে উন্নতমানের খাবার পরিবশেন করা হয়। দিলরুবা আলম, সভানেত্রী পুনাক, কুষ্টিয়া (সহধর্মিণী পুলিশ সুপার কুষ্টিয়া মো. খাইরুল আলম) প্রধান অতিথি হিসেবে এ মহতি কার্যক্রমে অংশগ্রহণ করেন।
পরিবার থেকে বিতাড়িত অবহেলিত অসহায় মায়েদের মাঝে কুষ্টিয়া পুনাক সভানেত্রী নিজের হাতে রান্না করা উন্নতমানের খাবার সামগ্রী নিয়ে হাজির হন ও আপন মমতায় বৃদ্ধাদের কাছে টেনে নিয়ে মানবতার হাত বাড়িয়ে দেন এবং নিজ হাতেই উন্নতমানের খাবার পরিবেশন করেন। এ সময় মায়েরা আবেগাপ্লুত হয়ে পুনাক সভানেত্রীসহ পুনাক পরিবারের জন্য দোয়া করেন। পুনাক সভানেত্রী পূনর্বাসন কেন্দ্রের সকলের সাথে মতবিনিময়ের পূর্বেই পরিবার থেকে বিচ্ছিন্ন মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে বসবাসকারী গরীব, অসহায় ও দুস্থ মহিলাদের খাদ্যসামগ্রী, শীতবস্ত্র, বাসস্থান ও চিকিৎসা সেবাসহ বিভিন্ন সমস্যার কথা জানতে পারেন এবং নিজ নৈতিকতাবোধ থেকে তাদের পাশে থেকে সেবা করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত বৃদ্ধ, অসহায় ও গরিব মায়েরা যাতে প্রতিদিন উন্নতমানের চাউলের ভাত খেতে পারেন সেজন্য পুনাক সভানেত্রী উদয় সমাজ উন্নয়ন সংস্থার মা ও শিশু পুনর্বাসন কেন্দ্রের তত্ত্বাবধায়কের নিকট দুই বস্তা উন্নতমানের চাল বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- খায়রুন নেসা, সাধারণ সম্পাদিকা ও কোষাধ্যক্ষ (সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান), আনিতা আশরাফী দিবা, দপ্তর সম্পাদিকা (সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার, সদর) এবং পুনাক কুষ্টিয়াসহ জেলা পুলিশের অন্য সদস্যবৃন্দ।
শাফিন / জামান
পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল
বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন
পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ
পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১
রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা
মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক
বরিশাল বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য
গুরুদাসপুরে ২১ টি দারিদ্র্যে পরিবারের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ
বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর
কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা