খুলনায় ডাকাতি মামলায় ৬ জনের পাঁচ বছরের কারাদণ্ড, খালাস ৯
ডাকাতি মামলায় খুলনার একটি আদালত ছয়জনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। অপরদিকে এ মামলায় নয়জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আহাদুজ্জামান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত আসামির হলো- মিজান ভূঁইয়া, আলী আকবর, তপন ব্যাপারী, সুমন হওলাদার (পলাতক), সোহেল হাওলাদার ও হাসান।
আদালত সূত্র জানায়, মামলার বাদী খলিলুর রহমান জিন্নাপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা। ২০১৭ সালের ৩০ জানুয়ারি প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘর থেকে বের হন। দরজা ঠেলে দিয়ে আবারো তিনি ঘুমিয়ে পড়েন। ভোর সোয়া ৫টার দিকে একদল মুখোশধারী ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। তারা বাদীকে ঘুম থেকে উঠিয়ে হাতে ও ঘাড়ে রামদার বাঁট দিয়ে আঘাত করতে থাকে। পরে গামছা দিয়ে হাত ও চোখ বেঁধে ফেলে। একপর্যায়ে পাশের রুম থেকে মাকে তুলে নিয়ে বাদীকে হত্যার হুমকি দেয়। ঘর থেকে সংঘবদ্ধ ডাকাতরা নগদ টাকাসহ ২ লাখ ৭০ হাজার ৪৫৬ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ওই দিন তিনি লবণচরা থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা দায়ের করেন, যার নং ১১। একই বছরের ৩১ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আ. মালেক ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
শাফিন / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা