আক্কেলপুরে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ৩০ হাজার টাকা জরিমানা
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে ৪ ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পরিবেশের ক্ষতি করে মাটি উত্তোলন করায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া গ্রামের মনির উদ্দীনের ছেলে আব্দুল বারিক ও রায়কালী ইউনিয়নের চেচুরিয়া গ্রামের সাদেকের ছেলে বেনজীর রহমানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মৌসুমী হক। একই দিন সন্ধ্যায় পৌর এলাকায় অভিনব কাদায় ডিম দিয়ে জুয়া খেলায় পৌর এলাকার শান্তনগরের ফরেজ উদ্দীনের ছেলে আসলাম ও একই এলাকার জনাব আলীর ছেলে পিন্টুকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান।
ভ্রাম্যমান আদালতে জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়