ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে শিয়ালের আক্রমণে ২ শিশুসহ বৃদ্ধ গুরুতর আহত


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১২-১-২০২২ দুপুর ১২:৪০

দেশের এক প্রান্তে যখন শেয়ালের প্রতি ভালোবাসায় মানুষের কান্নার খবর পাওয়া যাচ্ছে, ঠিক এমন সময় জয়পুরহাটের আক্কেলপুরে শেয়ালের আক্রমণে দুই শিশু এবং এক বৃদ্ধ গুরুত্বর আহত হয়ে চিকিৎসাধীন। এ ঘটনায় আক্রমণ করা শেয়ালকে মেরে ফেলেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বেগুনবাড়ী গ্রামে।

আহতরা হলো- ওই এলাকার আবু কালামের ছেলে শিশু শিপন (৪) ও এনছের আলীর ছেলে খোকা মণ্ডল (৭০) এবং পার্শ্ববর্তী পূর্ব খাদাইল গ্রামে বেড়াতে আসা শিশু আব্দুল্লা (৭)। 

স্থানীয় বাসিন্দা আফসানা আক্তার প্রিয়া জানান, হঠাৎ করেই মঙ্গলবার সকাল ৯টার দিকে শিয়ালটি আমাদের গ্রামে ঢুকে দুজনকে এবং পাশের এলাকার একজনকে গুরুত্বর আহত করে। আহতরা জয়পুরহাটে চিকিৎসাধীন। এ ঘটানার পর গ্রামের লোকজন শেয়ালটিকে মেরে মাটিচাপা দেয়।

ওই গ্রামের জিল্লুর রহমান জানান, শেয়ালটি আমার বাড়ির সামনে বেঁধে রাখা ছাগলকে হঠাৎ আক্রমণ করে আহত করে।

আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মাহাবুব আলম বলেন, শুধু শেয়াল নয়, কুকুরও বর্তমানে আক্রমণ করছে। সম্ভবত খাদ্য সংকটের কারণে লোকালয়ে এসে এমন আক্রমণের ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কাজল সরকার বলেন, কোনো প্রাণীর দ্বারা আক্রমণের শিকার হলে ক্ষতস্থান ক্ষারজাতীয় সাবান দিয়ে ১০-১৫ মিনিট ধৌত করতে হবে। বেশি রক্তপাত হলে দ্রুত হাসপাতালে নিতে হবে। কোনো প্রাণীর দ্বারা আক্রমণের শিকার হলে অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করতে হবে। তবে প্রাণীর দ্বারা আক্রমণের ক্ষেত্রে শরীরের যে অংশ মাথার যত নিকটে হবে তত বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে।

শাফিন / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ