কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাসী হামলায় প্রধান শিক্ষক আহত
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আশাননগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিনের ওপর গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে সন্ত্রাসীরা হামলা চালিয়ে শারীরিকভাবে নির্যাতন করেছে।
আহত প্রধান শিক্ষক জানান, মালিহাদ ইউনিয়নের ঝুটিয়াডাঙ্গা গ্রামের হত্যাসহ একাধিক মামলার আসামি আব্দুর সাত্তারের ছেলে রাসেল ও তার সহকর্মীরা তাকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
একজন সৎ নীতিবান শিক্ষক নির্যাতনের শিকার হওয়ায় মিরপুরের শিক্ষক সমাজ ও এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
উল্লেখ্য, সন্ত্রাসী রাসেল অষ্টম শ্রেণি পাসের সার্টিফিকেট নেয়ার জন্য বিদ্যালয়ে গেলে পুরাতন খাতায় তার নাম খুঁজে না পাওয়ায় সার্টিফিকেট দিতে বিলম্ব হওয়ায় রাসেল ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের ওপর হামলা করে।
এ বিষয়ে মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, প্রধান শিক্ষকের ওপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে হামলাকারীদের আইনের আওতায় আনা হোক।
এ ঘটনায় মিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছিল। এদিকে আহতের পরিবার ভয় ও আতঙ্কের মধ্যে রয়েছে।
শাফিন / জামান
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী
চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা
সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী
পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল
বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
Link Copied