ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সিরাজগঞ্জের চৌহালীর ৭ ইউনিয়নে ২০ হাজার শীতার্তের মঝে কম্বল বিতরণ


চৌহালী  প্রতিনিধি photo চৌহালী প্রতিনিধি
প্রকাশিত: ১২-১-২০২২ দুপুর ২:৩০
যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলের ২০ হাজার গরিব, দুস্থ ও অসহায় শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নজরুল ইসলাম মণ্ডলের অর্থায়নে বুধবার (১২ জানুয়ারি) সকালে চৌহালী সরকারি ডিগ্রি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ করে মরহুম সাখাওয়াত মণ্ডল পরিবারের সদস্যরা। এ সময় খাসকাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বিদ্যুৎ, উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডলসহ অন্যরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে খুশি চরাঞ্চলের গরিব, দুস্থ ও অসহায় মানুষেরা।
 
চৌহালী উপজেলার চরধীরপুর গ্রামের রহমত আলী জানান, কম্বল কেনার সামর্থ্য না থাকায় আগে শীতে খুব কষ্ট করেছি। মরহুম সাখাওয়াত মণ্ডলের পরিবারের সদস্যরা এখন থেকে প্রতি বছর কম্বল দেয়ায় এখন আর শীতের কষ্ট নেই।
 
খাসকাউলিয়া গ্রামের বাকিয়া বেগম জানান, আমরা যমুনা চরের মানুষ। একদিকে শীত, অন্যদিকে যমুনা নদীর বাতাসে শীতের তীব্রতা আরো বেড়ে যায়। তীব্র শীতে সরকার থেকে এখন পর্যন্ত কম্বল বা গরম কাপড় পাইনি। তবে নজরুল সাহেব কম্বল দেয়ায় কিছুটা হলেও শীত নিবারণ করতে পারছি।
 
বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা নজরুল ইসলাম মণ্ডল জানান, সরকারের পাশাপাশি আমরাও গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চাই। তারই ধারাবাহিকতায় চৌহালীর চরাঞ্চলের ২০ হাজার শীতার্ত মানুষের মাঝে গরম কাপড় ও কম্বল বিতরণ করা হয়। এছাড়াও চৌহালীর ১০০ গৃহহীনের জন্য ঘর তৈরি করা হচ্ছে। খুব দ্রুত ঘরগুলো তৈরির কাজ শেষ হবে।

শাফিন / জামান

কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত

লাকসাম প্রেসক্লাবের ২দিন ব্যাপী আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

​শরণখোলায় অযত্ন-অবহেলায় শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল

বারহাট্টায় বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু

তাড়াশে আওয়ামীলীগের ‘নৈরাজ্য’ রুখতে যুবদলের বিক্ষোভ মিছিল

নাচোলে প্রকল্পের টাকা আত্মসাতের কাহিনী প্রচার করে ইউএনও’র উপপ্রশাসনিক কর্মকর্তাকে ফাঁসানোর চেষ্টা

দেবীগঞ্জে সরকারি প্রকল্পে কমিশন বাণিজ্যের সংবাদের পর পিআইওকে বদলি

কাউনিয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল, অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার নেতাকর্মীরা

রাজারহাটে অটোমেটেড ফিশ ফিডার, এয়ারেটর ও সিসি ক্যামেরায় বাড়ছে মাছের উৎপাদন

টঙ্গী পূর্ব থানা যুবদলের প্রতিবাদ মিছিল : নৈরাজ্য, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে রায়গঞ্জে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ

কুড়িগ্রামে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় আর্থিক ভাবে লাভবান হচ্ছে কৃষক

মহাসড়কে চাঁদাবাজির সংবাদ প্রচারের পর সিংড়া বাস টার্মিনালের এক বছর মেয়াদি ইজারা বাতিল