আজ রাতেই ঢাকা ফিরছেন সুজন-মুশফিক
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট দুদিন আগে শেষ হলেও বাংলাদেশ দল দেশে ফিরবে পূর্ব নির্ধারিত সময় মানে ১৫ জানুয়ারি বিকেলে। ১৪ জানুয়ারি নিউজিল্যান্ড থেকে এমিরাটসের ফ্লাইটে দুবাইয়ের পথে শুরু হবে যাত্রা। দুবাই হয়ে রাজধানী ঢাকায় পা রাখবে মুমিনুল হকের দল।
তবে টাইগারদের পুরো দল ঢাকা আসার দুদিন আগে নিউজিল্যান্ড ত্যাগ করবেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন আর সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার রাতেই ছাপা হয়েছে এই খবর।
সূত্রটি জানায়, টিম ডিরেক্টর সুজন আর ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিক ১২ জানুয়ারি ঢাকার উদ্দেশ্যে নিউজিল্যান্ড থেকে যাত্রা করবেন।
এবার খালেদ মাহমুদ সুজন নিজেই মুঠোফোনে নিশ্চিত করলেন, আজ বুধবার নিউজিল্যান্ড সময় বেশ সকালে (বাংলাদেশের তখন গভীর রাত) ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন তারা।
সব কিছু ঠিক থাকলে সুজন আর মুশফিক আজ (বুধবার) রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন।
শাফিন / শাফিন
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!