কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আরও দুই বিদেশি ক্রিকেটার
বিপিএলের অষ্টম আসর কড়া নাড়ছে দরজায়। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দল সাজিয়ে ফেলেছে। তবে কিছু কিছু জায়গায় ঘাটতি রয়ে গেছে অনেকেরই। কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেমন ঘাটতি পূরণে নতুন করে দলে ভেড়ালো আরও দুই বিদেশি ক্রিকেটারকে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার খান নয়ন জানিয়েছেন, প্লেয়ার ড্রাফটের বিদেশি খেলোয়াড় তালিকা থেকে দক্ষিণ আফ্রিকার ক্যামেরুন ডেলপোর্ট ও আফগানিস্তানের করিম জানাতকে দলে নিয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা।
৩২ বছর বয়সী ডেলপোর্ট একজন ব্যাটিং অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বেশ পরিচিত মুখ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, বিগ ব্যাশে সিডনি থান্ডার্স আর পিএসএল, সিপিএলে একাধিক দলের হয়ে খেলেছেন তিনি।
২৫৪ টি-টোয়েন্টিতে ১৩৯.৭৩ স্ট্রাইকরেটে ৫৮৯০ রান করেছেন ডেলপোর্ট। বল হাতে নিয়েছেন ৬৯ উইকেটও। এর আগে বিপিএলে খেলেছেন ঢাকা ডায়নামাইটস, চট্টগ্রাম ভাইকিংস এবং রংপুর রাইডার্সের হয়ে।
অন্যদিকে ২৩ বছর বয়সী আফগানিস্তানের পেসার করিম জানাত। টি-টোয়েন্টি ফরমেটে সব মিলিয়ে খেলেছেন ৬৩ ম্যাচ। ৭.৭৮ ইকোনমিতে উইকেট নিয়েছেন ৬১টি।
ব্যাটিংটাও খারাপ করেন না। ৬৩ ম্যাচে ছক্কা হাঁকিয়েছেন ৫৫টি। ১৪০-এর ওপর স্ট্রাইকরেটে জানাতের নামের পাশে আছে ১০২৫ রান।
আগামী ২১ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের অষ্টম আসর। কুমিল্লা ভিক্টোরিয়ােন্সের প্রথম ম্যাচ পরের দিন, সিলেট সানরাইজার্সের বিপক্ষে।
শাফিন / শাফিন
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!