ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সেই ঢেঁকি ভেঙে জীবন সংগ্রামে সোহরাব আলীর পাশে স্বপ্ন নিয়ে পথচলা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১২-১-২০২২ বিকাল ৫:১২

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৬নং ধানগড়া ইউনিয়নের পূর্ব তেলিজানা গ্রামের সোহরাব আলীকে নিয়ে সাংবাদিক সাইদুল ইসলাম আবির দৈনিক সকালের সময় পত্রিকায় ‘ঢেঁকি ভেঙে জীবন সংগ্রামে সোহরাব আলী’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন।

ওই রিপোর্টে সোহরাব আলী জানিয়েছিলেন, আধুনিক যুগে এসেও ঢে‍ঁকিতে ধান, চাল ভেঙে জীবিকা নির্বাহ করছেন তিনি। এক সময় তিনি ছিলেন একজন সাধারণ দিনমজুর। এখন বয়সের ভারে নিজের শারীরিক অসুস্থাতার কারণে আর তেমন ভারী কাজ করতে পারেন না। তাই নিজ বাড়িতে ঢেঁকি বসিয়ে অন্যের ধান, চাল ভেঙে জীবিকা নির্বাহ করছেন। আধুনিক যন্ত্র আবিষ্কারের ফলে আর তেমন মানুষ এই ঢেঁকি দিয়ে কাজ করেন না। এ কারণে তার পক্ষে সংসার পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তিনি মানবিক সহযোগিতার কথাও বলেন।

এরই ধারাবাহিকতায় সেই ঢেঁকি ভেঙে জীবন সংগ্রামে সোহরাব আলীর বাসায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সামাজিক উন্নয়নমূলক সংগঠন স্বপ্ন নিয়ে পথচলার প্রতিষ্ঠাতা এসএম বাহাদুর আলী তার জন্য বাজার ও খাদ্যসামগ্রী উপহার দেন।

স্বপ্ন নিয়ে পথচলা সংগঠনের প্রতিষ্ঠাতা এসএম বাহাদুর আলী বলেন, ফেসবুকে আমি সাংবাদিক সাইদুল ইসলাম আবির ভাইয়ের লেখা সোহরাব কাকাকে নিয়ে একটি প্রতিবেদন দেখেছিলাম। এরই ধারাবাহিকতায় আমার সংগঠন স্বপ্ন নিয়ে পথচলা বিষয়টি কে আর ফ্যামিলি উল্লাপাড়াকে অবহিত করি। পরে কে আর ফ্যামিলির অর্থায়নে আজ সোহরাব কাকাকে আমরা এক মাসের বাজার করে দিয়েছি। বাজার পেয়ে সোহরাব আলী আবেগাপ্লুত হয়ে পড়েন।

শাফিন / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ