নাঙ্গলকোটের বাতুপাড়া সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে ঘর উপহার পেলেন দুস্থ মা ও বিধবা মেয়ে
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার বাতুপাড়া সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে বাতুপাড়া গ্রামের অসহায় মা ও মেয়েকে টিনশেড ঘর তৈরি করে দিয়ে সমাজসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনটির এ উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেন ওই গ্রামের প্রবাসী ও দেশে অবস্থানরত সংগঠনের সদস্যরা। বুধবার (১২ জানুয়ারি) বাতুপাড়া গ্রামের মৃত আবুল হাশেমের স্ত্রী ফুলবানু ও বিধবা মেয়ে বকুল বেগমের হাতে দুই কক্ষবিশিষ্ট এ টিনশেড ঘর হস্তান্তর করেন সমাজ কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ।
বাতুপাড়া সমাজ কল্যাণ সংস্থা প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। ২০২০ সালের এপ্রিল মাসে এ সংগঠনের পক্ষ থেকে ৭০টি পরিবারকে ৬০ হাজার টাকার খাদ্যসামগ্রী, একই বছরের অক্টোবর মাসে ব্রেইন টিউমারে আক্রান্ত স্থানীয় রাজু নামে এক যুবকের জন্য ৩৮ হাজার টাকার চিকিৎসা সহায়তা এবং ২০২১ সালের মে মাসে ৫০ পরিবারের মাঝে ২৫ হাজার টাকার ঈদ উপহার বিতরণ করে।
ঘর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- বাতুপাড়া সমাজ কল্যাণ সংস্থার সদস্য ডাক্তার রাশেদ, মোহাম্মদ ইমরান, হাসান, নিজাম উদ্দিন, শাকিল, সাদেক হোসেন, শিমুল, আশ্রাফ, রিপন প্রমুখ।
দুস্থ মা ফুলবাবু ও তার বিধবা মেয়ে বকুল বেগম মাথা গুঁজতে নতুন ঘর পেয়ে মহাখুশি। অসহায় মা-মেয়ে বাতুপাড়া সমাজ কল্যাণ সংস্থার সদস্য ও যাদের সহযোগিতায় ঘরটি নির্মাণ হয়েছে তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শাফিন / জামান
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ