ইন্টারকে ১১ বছর পর সুপার কাপ জেতালেন মার্টিনেজরা
সেই ২০১০ সালে সুপারকোপা ইতালিয়ানায় শেষ হাসি হেসেছিল ইন্টার মিলান। এরপর ১১ বছর কেটে গেলেও এই শিরোপা ঘরে তোলা হয়নি দলটির। সে অপেক্ষাটা দীর্ঘ হওয়ার চোখরাঙানিই গতকাল পাচ্ছিল দলটি, জুভেন্তাসের বিপক্ষে যে শুরুতেই পিছিয়ে পড়েছিল দলটি!
তবে লাওতারো মার্টিনেজের গোলে নেরাজ্জুরিরা এরপর ম্যাচে ফিরেছে দারুণ প্রতাপে। এরপর যোগ করা অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল করে দলকে শিরোপা জিতিয়েছেন অ্যালেক্সিস সানচেজ। তাতেই ইন্টার জেতে ২-১ গোলে, শেষ হয় দলটির ১১ বছর দীর্ঘ সুপার কাপ খরার।
বৃহস্পতিবার রাতে সান সিরোয় শুরুটা দুই দলেরই খারাপ হয়েছিল। শুরুর ২০ মিনিটে প্রতিপক্ষ গোলমুখে কারোই যে শট ছিল না একটিও! তবে এ অবস্থা থেকে জুভেন্তাসই মুক্তি পেয়েছে ২৫ মিনিটে। ওয়েস্টন ম্যাককেনির গোলে জুভেন্তাস তখন ১০ শিরোপা জেতার স্বপ্নে বিভোর।
তবে ইন্টার কিছুক্ষণ পরেই সমতা ফেরায় ম্যাচে। ৩৫ মিনিটে প্রতিপক্ষ বক্সে ফাউলের শিকার হয়ে পেনাল্টি পায় দলটি। তা থেকে গোল করেই মার্টিনেজ সমতায় ফেরান ইন্টারকে। বিরতির বাঁশিও বাজে এই স্কোরলাইনেই।
বিরতির পর বেশ কিছু সুযোগ সৃষ্টি করলেও শেষমেশ গোলের দেখা আর পায়নি দুই দলের কোনো দলই। তাই খেলা গড়ায় অরিরিক্ত সময়ে। তার শেষ মিনিটে গোল করেই ইন্টারকে শিরোপার ছোঁয়া পাইয়ে দেন সানচেজ।
শাফিন / শাফিন
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ