শ্রীনগরে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) উপজেলার ফেরিঘাটের সামনে সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। লাশটি হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত বাসযাত্রীর নাম মো. রিয়ান মিয়া (২২)। আহত শিব শংকর (৩০), সাথি (১৭), নুপুর রানী (৩১), শিশু সুপ্রিম (২), রাকিব ফরাজী (১৯), দুলাল (৩৭), মিলন (২৫), মিরাজ (২৮), ইমরান (৩০) এবং মিল্টনকে (৩২) উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন।
তিনি জানান, মাওয়াগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৭৬১২) অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিমেন্টবোঝাই কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাহারুল সোহাগ জানান, ঘটনাস্থলে একজন নিহত হন। লাশটি হাইওয়ে থানায় আছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শাফিন / জামান
সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত
বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম
বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র
আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত
মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন
হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ
সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার